Dhaka ০৬:১০ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

জ্বালানি তেলের দাম কমানোর দাবি শ্রমিক কল্যাণ ফেডারেশনের

  • সর্বশেষ হালনাগাদ : ০৮:৪২:৫০ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
  • ২০ বার দেখা হয়েছে

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমেছে, দেশেও অবিলম্বে তা কমানোর দাবি জানিয়েছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন। ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান বলেছেন, সরকার ইতোমধ্যে তিন ধাপে জ্বালানি তেলের দাম বাড়িয়েছে। কোনো গণশুনানি ছাড়া রাতের অন্ধকারে কার স্বার্থে, কী কারণে এবং কাকে খুশি করতে অযৌক্তিকভাবে তেলের দাম বাড়ানো হয়েছে—জনগণের কাছে একদিন এর জবাবদিহি করতে হবে।

তিনি রোববার বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে জ্বালানি তেলের অযৌক্তিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশন আয়োজিত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

অ্যাডভোকেট আতিকুর রহমান বলেন, সরকার নিজেদের ‘সাত মাসের শিশু সরকার’ বলে জনগণের কাছে বারবার সময় চাইতে পারে না। জনগণ সাত মাসের শিশুর হাতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেয়নি। রাষ্ট্র পরিচালনায় দক্ষতা ও যোগ্যতার পরিচয় দিতে না পারলে জনগণ এর জবাব চাইবে।

তিনি বলেন, বিগত সাত মাসে বর্তমান সরকার রাষ্ট্র পরিচালনায় যে অদক্ষতার পরিচয় দিয়েছে, তাতে জনগণ হতাশ। সরকার দুই হাজার টাকার ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে জনগণের পকেট থেকে আরও বেশি অর্থ নেওয়ার ব্যবস্থা করেছে বলেও তিনি অভিযোগ করেন।

তিনি আরও বলেন, চব্বিশের পরবর্তী নতুন বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদী আচরণ চলবে না। শ্রমিকরা যেভাবে ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজপথে নেমেছিল, প্রয়োজনে জনগণের স্বার্থে আবারও রাজপথে আন্দোলন গড়ে তোলা হবে। আমরা আপসকারী নই, জনগণের স্বার্থেই আন্দোলন চালিয়ে যাবো।

বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি কবির আহমদের সভাপতিত্বে এবং কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সেলিম পাটওয়ারীর সঞ্চালনায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে আরও বক্তব্য রাখেন ফেডারেশনের সহ-সভাপতি এইচ এম আতিকুর রহমান, সহ-সাধারণ সম্পাদক কাজী আবুল বাসার, সাংগঠনিক সম্পাদক জুবায়ের আল মাহমুদ, কোষাধ্যক্ষ নরুল হক, অফিস সম্পাদক সুলতান মাহমুদ এবং প্রচার সম্পাদক নয়ন ইসলাম সরকার।

এ ছাড়া নরসিংদী জেলা সভাপতি জামাল উদ্দিন, নারায়ণগঞ্জ মহানগরীর সভাপতি মিজানুর রহমান, গাবতলী বাস টার্মিনাল সভাপতি নজরুল ইসলাম চৌধুরীসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

জ্বালানি তেলের দাম কমানোর দাবি শ্রমিক কল্যাণ ফেডারেশনের

সর্বশেষ হালনাগাদ : ০৮:৪২:৫০ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬