Dhaka ১০:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

শান্তি আলোচনা বানচালের চেষ্টা করছে ইউরোপ, জাতিসংঘে অভিযোগ রাশিয়ার

  • সর্বশেষ হালনাগাদ : ০১:৫৩:১০ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
  • ২২ বার দেখা হয়েছে

রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার চলমান সংঘাত নিরসনে শান্তি আলোচনা এগিয়ে নেওয়ার উদ্যোগগুলো নস্যাৎ করতে ইউরোপীয় দেশগুলো সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। স্থানীয় সময় শনিবার নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া বক্তব্যে তিনি এই অভিযোগ করেন।

লাভরভ বলেন, পশ্চিমা শক্তিগুলো ইউক্রেনকে অবিরত অস্ত্র সহায়তা দিয়ে যাচ্ছে এবং কিয়েভকে ড্রোন ও ক্ষেপণাস্ত্রের মাধ্যমে সাধারণ মানুষ ও গুরুত্বপূর্ণ বেসামরিক অবকাঠামোতে হামলা চালানোর সুযোগ করে দিচ্ছে। পশ্চিমা দেশগুলো রাশিয়াকে কৌশলগতভাবে পরাস্ত করতে চায় মন্তব্য করে তিনি সতর্ক করেন যে, এই আগ্রাসী মনোভাব সংঘাতকে দীর্ঘায়িত করবে এবং সংশ্লিষ্ট পক্ষগুলোকে এক ধরনের কৌশলগত অচলাবস্থার দিকে ঠেলে দেবে।

মধ্যপ্রাচ্য সংকট প্রসঙ্গে রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, এই অঞ্চলের দীর্ঘমেয়াদি ও মূল সমস্যা সমাধানের উপযুক্ত সময় এখনই এসেছে। জাতিসংঘে গৃহীত অসংখ্য প্রস্তাবের আলোরে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা নিশ্চিত করার ওপর তিনি বিশেষ জোর দেন। এ ছাড়া, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তাঁর স্ত্রীকে অবিলম্বে মুক্তি দেওয়ার জন্য মার্কিন প্রশাসনের প্রতি আহ্বান জানান তিনি।

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে শক্তি প্রয়োগ করে হত্যার ঘটনাকে ‘সম্পূর্ণ অগ্রহণযোগ্য’ বলে অভিহিত করেছেন লাভরভ। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির ব্যবহার নিয়ে বৈশ্বিক সহযোগিতার লক্ষ্যে একটি আন্তর্জাতিক সংস্থা গঠনের যে উদ্যোগ চীন নিয়েছে, মস্কো তাতে পূর্ণ সমর্থন জানাবে বলেও জানান তিনি।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

শান্তি আলোচনা বানচালের চেষ্টা করছে ইউরোপ, জাতিসংঘে অভিযোগ রাশিয়ার

সর্বশেষ হালনাগাদ : ০১:৫৩:১০ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬