Dhaka ১০:৪৫ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

তিতুমীর কলেজে চেয়ারাবাসকে কেন্দ্র করে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত ৪

  • সর্বশেষ হালনাগাদ : ০১:৫২:০৬ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
  • ১৫ বার দেখা হয়েছে

রাজধানীর সরকারি তিতুমীর কলেজে ক্লাসরুমে চেয়ারে বসা নিয়ে দ্বন্দ্বের জেরে ছাত্রদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত চারজন আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ক্যাম্পাসে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

শনিবার রাত সাড়ে ৯টার দিকে কলেজ ক্যাম্পাসে বোটানি বিভাগের শিক্ষার্থীদের মধ্যে চেয়ারে বসা নিয়ে কথা কাটাকাটি শুরু হয়। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, সাধারণ বাকবিতণ্ডা একপর্যায়ে হাতাহাতি ও সংঘর্ষে রূপ নেয়। এতে চারজন শিক্ষার্থী আহত হলেও তাদের আঘাত গুরুতর নয় বলে জানা গেছে।

এদিকে সংঘর্ষের সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হন এক অনলাইন সংবাদমাধ্যমের সাংবাদিক আব্দুর রহমান তালুকদার। এ ঘটনায় ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে সরাসরি হামলার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী সাংবাদিক জানান, ঘটনাস্থলে দাঁড়িয়ে পেশাগত দায়িত্ব পালনের সময় তাকে উদ্দেশ্যমূলকভাবে মারধর করা হয়।

অভিযোগ রয়েছে, হামলার সঙ্গে জড়িত রোকনুজ্জামান রাকিব তিতুমীর কলেজ ছাত্রদলের সদস্যসচিব সেলিম রেজার অনুসারী। তবে এ বিষয়ে অভিযুক্তদের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। কলেজ ছাত্রদলের পক্ষ থেকে জানানো হয়েছে, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং সত্যতা মিললে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদ মুনসুর জানান, মারামারির খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয় এবং বর্তমানে ক্যাম্পাসের পরিবেশ শান্ত রয়েছে।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

তিতুমীর কলেজে চেয়ারাবাসকে কেন্দ্র করে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত ৪

সর্বশেষ হালনাগাদ : ০১:৫২:০৬ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬