Dhaka ০৯:১৮ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

ইসরাইলি নির্বাচনি প্রচারণার মূল চালিকাশক্তি ফিলিস্তিনির রক্ত: হামাস

  • সর্বশেষ হালনাগাদ : ০১:৪৮:২০ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
  • ১৮ বার দেখা হয়েছে

ইসরাইলের আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে ফিলিস্তিনিদের রক্ত ও অধিকারকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে বলে মন্তব্য করেছেন হামাসের রাজনৈতিক ব্যুরোর প্রধান খলিল আল-হাইয়া। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, ইসরাইলি নির্বাচনী স্বার্থে ফিলিস্তিনিদের রক্তকে জ্বালানি হিসেবে ব্যবহারের এই নোংরা কৌশল কোনোভাবেই মেনে নেওয়া হবে না।

শনিবার ‘আল-আরাবি টিভি’-কে দেওয়া এক সাক্ষাৎকারে হামাসের শীর্ষ এই নেতা বলেন, ইসরাইলি রাজনৈতিক দলগুলোর অপপ্রচার ও নির্বাচনী প্রচারণার মূল চালিকাশক্তিই হলো ফিলিস্তিনিদের রক্ত ও তাদের মৌলিক অধিকার হরণ। দলগুলো নিজেদের মধ্যে প্রতিযোগিতায় লিপ্ত রয়েছে কে কত বেশি ফিলিস্তিনিদের অধিকার কেড়ে নিতে পারে, অথচ তাদের মনোযোগ দেওয়া উচিত ছিল শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করার দিকে।

আগামী ২৭ অক্টোবর ইসরাইলে পরবর্তী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আল-হাইয়া উল্লেখ করেন যে, ফিলিস্তিনি জনগণ ইতিহাসজুড়ে দীর্ঘ দশক ধরে সব ইসরাইলি রাজনৈতিক দলের মাধ্যমেই নিদারুণ নির্যাতন ও বঞ্চনার শিকার হয়ে আসছে।

তিনি আরও যোগ করেন, ফিলিস্তিনি জনগণের প্রধান লক্ষ্য হলো তাদের নিজস্ব রাষ্ট্র গঠন, আত্মনিয়ন্ত্রণ অধিকার এবং দীর্ঘদিনের বঞ্চনা পেরিয়ে ন্যায্য অধিকার আদায় করা। এ বিষয়ে কোনো ধরনের আপস করা হবে না।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

ইসরাইলি নির্বাচনি প্রচারণার মূল চালিকাশক্তি ফিলিস্তিনির রক্ত: হামাস

সর্বশেষ হালনাগাদ : ০১:৪৮:২০ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬