Dhaka ০৪:০৭ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

বার্সা ছাড়তে ৫০০ মিলিয়নের প্রস্তাব, পড়েও দেখতে চাননি মেসি

  • সর্বশেষ হালনাগাদ : ০৯:৪৯:৪০ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
  • ২২ বার দেখা হয়েছে

বার্সেলোনায় লিওনেল মেসির সময়টা শুধু সাফল্যে নয়, আনুগত্যেও আলাদা। কাতালান ক্লাবটির হয়ে এক যুগের বেশি সময় কাটিয়ে তিনি হয়ে উঠেছিলেন ঘরের ছেলে। তবে সেই সময়ে ইউরোপের ধনী ক্লাবগুলোর কাছ থেকে একের পর এক প্রস্তাব পেয়েছেন। বরং তাকে বার্সেলোনা থেকে সরাতে একসময় অবিশ্বাস্য অঙ্কের প্রস্তাবও দিয়েছিল ইন্টার মিলান।

ইন্টারের সাবেক সভাপতি মাসিমো মোরাত্তি জানিয়েছেন, ২০১২ সালে মেসিকে দলে পেতে তিনি প্রস্তাব দিয়েছিলেন ৫০০ মিলিয়ন ইউরোর। সে সময়ের হিসেবে অঙ্কটি ছিল রীতিমতো অবিশ্বাস্য। কিন্তু মেসির বার্সা ছাড়ার ইচ্ছা এতটাই অনুপস্থিত ছিল যে, প্রস্তাবটি পড়ে দেখার প্রয়োজনও মনে করেননি তিনি।

মোরাত্তি বলেন, ‘২০১২ সালে আমি একটি পাগলামি করেছিলাম। মেসিকে ৫০০ মিলিয়ন ইউরোর প্রস্তাব দিয়েছিলাম। সেই সময়ে এই অঙ্কটা ছিল অবিশ্বাস্য।’

মেসিকে রাজি করাতে মোরাত্তি তার ভাইস প্রেসিডেন্টকে বার্সেলোনায় পাঠিয়েছিলেন। কিন্তু সেই উদ্যোগেও কোনো ফল আসেনি। মোরাত্তির ভাষায়, ‘মেসি চিঠিটাই খোলেনি, এমনকি প্রস্তাবটা জানারও চেষ্টা করেনি। বিস্তারিত না জেনেই সেটি প্রত্যাখ্যান করেছিল। সে নিজেকে এমন একজন খেলোয়াড় হিসেবেই দেখত, যাকে কোনো ক্লাবের কাছে বিক্রি করা হবে না।’

পরে মোরাত্তি সরাসরি মেসির সঙ্গে কথা বলার সুযোগও পেয়েছিলেন। তাতেও অবশ্য সিদ্ধান্ত বদলাননি আর্জেন্টাইন তারকা। মেসি তাকে বলেছিলেন, ‘আমার প্রতি আপনার আগ্রহকে আমি সম্মান করি। কিন্তু আমি বার্সেলোনাতেই ক্যারিয়ার শেষ করতে চাই।’

মোরাত্তিও জানতেন মেসির সঙ্গে বার্সেলোনার সম্পর্ক কতটা গভীর। তবু এত বড় আর্থিক প্রস্তাব হয়তো সিদ্ধান্ত বদলাতে পারে—এমন আশা করেছিলেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত অর্থ দিয়েও মেসির মন বদলানো যায়নি।

মেসির সেই স্বপ্ন অবশ্য শেষ পর্যন্ত পূরণ হয়নি। ২০২১ সালে বার্সেলোনার আর্থিক সংকটের কারণে ক্লাবটির সঙ্গে তার দীর্ঘ সম্পর্কের আবেগঘন সমাপ্তি ঘটে। এরপর তিনি যোগ দেন পিএসজিতে।

এ কারণেই বার্সেলোনায় মেসির বিদায়কে ক্লাবটির আধুনিক ইতিহাসের অন্যতম বেদনাদায়ক অধ্যায় হিসেবে দেখা হয়। কারণ, ২০১২ সালে তিনি যে ক্লাবে ক্যারিয়ার শেষ করার কথা বলেছিলেন, শেষ পর্যন্ত সেখানে তা সম্ভব হয়নি।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

বার্সা ছাড়তে ৫০০ মিলিয়নের প্রস্তাব, পড়েও দেখতে চাননি মেসি

সর্বশেষ হালনাগাদ : ০৯:৪৯:৪০ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬