Dhaka ০৪:৩৪ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

পাবলিক বিশ্ববিদ্যালয়ে ঘনঘন উপাচার্য বদল: ক্যাম্পাসে বাড়ছে অস্থিরতা

  • সর্বশেষ হালনাগাদ : ১২:১২:২২ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
  • ১১ বার দেখা হয়েছে

দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে উপাচার্য পরিবর্তনের ধারাবাহিকতা বজায় থাকায় শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে তীব্র অসন্তোষ ও অস্থিরতা দেখা দিয়েছে। নির্দিষ্ট মেয়াদের আগেই দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে নতুন উপাচার্য নিয়োগ দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে। বিশেষ করে বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর বিভিন্ন প্রতিষ্ঠানে রদবদলের এই প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। অনেক ক্ষেত্রে নিয়োগের ২৪ ঘণ্টার মধ্যে আদেশ বাতিল কিংবা দায়িত্ব নেওয়ার স্বল্প সময়ের মধ্যে বদলির মতো ঘটনাও ঘটায় প্রশাসনিক কার্যক্রমে স্থবিরতা নেমে এসেছে।

গত ২১ সেপ্টেম্বর চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) নতুন উপাচার্য নিয়োগকে কেন্দ্র করে সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন সৃষ্টি হয়, যার ফলে বিশ্ববিদ্যালয়টির স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়। মাত্র ৫৬ দিনের মাথায় পূর্বের উপাচার্যকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত মেনে নিতে না পেরে শিক্ষার্থীরা আন্দোলন শুরু করেন। একই ধরনের পরিস্থিতি দেখা গেছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েও (জাবি)। গত সাত মাসের ব্যবধানে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে একাধিকবার উপাচার্য পরিবর্তন করা হয়েছে, যা শিক্ষার্থীদের মাঝে তীব্র ক্ষোভের জন্ম দিয়েছে এবং নতুন প্রশাসনকে ঘিরে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

পাবলিক বিশ্ববিদ্যালয়ে ঘনঘন উপাচার্য বদল: ক্যাম্পাসে বাড়ছে অস্থিরতা

সর্বশেষ হালনাগাদ : ১২:১২:২২ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬