Dhaka ০৫:৪৮ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

রাজধানীতে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের অভিযোগ

  • সর্বশেষ হালনাগাদ : ১২:০৯:১৬ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
  • ১৮ বার দেখা হয়েছে

চাঁদা না পাওয়ার জেরে রাজধানীর ইসিবি চত্বরে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের নতুন স্টুডিওতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। শনিবার রাতে সংঘটিত এই হামলায় স্টুডিওর মূল্যবান ইলেকট্রনিক ডিভাইস, শুটিং সরঞ্জামসহ কর্মীদের ব্যক্তিগত মোবাইল ও মানিব্যাগ লুট করে নিয়ে যায় হামলাকারীরা। ঘটনার পর ক্ষতিগ্রস্ত স্টুডিওর লাইভ ভিডিও নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশ করেন এই কনটেন্ট ক্রিয়েটর।

খবর পেয়ে ঢাকার বাইরে থেকে বিমানে দ্রুত রাজধানীতে ফিরে আসেন সালমান মুক্তাদির। তিনি অভিযোগ করেন, চাঁদার দাবি মানতে অস্বীকৃতি জানানোয় স্থানীয় রাজনৈতিক কর্মীরা প্রতিশোধমূলকভাবে এই তাণ্ডব চালিয়েছে। হামলায় অংশ নেওয়া ব্যক্তিদের অনেকের হাতে অস্ত্র ও ধারালো চাপাতি ছিল বলে জানান প্রত্যক্ষদর্শীরা। ঘটনার সময় অফিসকর্মীরা জীবন বাঁচাতে শৌচাগারে আশ্রয় নিলে সেখানেও তাদের জিম্মি করা হয়।

লাইভ ভিডিওতে এই ঘটনার তীব্র প্রতিক্রিয়া জানিয়ে ক্ষোভ প্রকাশ করেন সালমান মুক্তাদির। স্টুডিওটি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে উল্লেখ করে তিনি এর সুষ্ঠু বিচার দাবি করেন এবং দেশের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে হতাশা ব্যক্ত করেন।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

রাজধানীতে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের অভিযোগ

সর্বশেষ হালনাগাদ : ১২:০৯:১৬ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬