অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর দীর্ঘ সামরিক অভিযানে নিহত ফিলিস্তিনির সংখ্যা প্রায় ৭৪ হাজারে পৌঁছেছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, এই সংঘাতে লক্ষাধিক মানুষ আহত হয়েছেন।
কর্তৃপক্ষ জানিয়েছে, এখনো বহু হতাহত ব্যক্তি ধ্বংসস্তূপের নিচে আটকে থাকায় প্রকৃত মৃত্যুর সংখ্যা আরও বেশি হতে পারে। যুদ্ধবিরতির ঘোষণা সত্ত্বেও বিভিন্ন এলাকায় হামলা ও প্রাণহানির ঘটনা পুরোপুরি বন্ধ হয়নি।
আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী, গাজার ঘনবসতিপূর্ণ এলাকায় এই সামরিক অভিযানের ফলে অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং সাধারণ মানুষের জীবনযাত্রা চরম বিপর্যয়ের মুখে পড়েছে।























