Dhaka ১০:২৭ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

শিক্ষকদের সামাজিক ও আর্থিক মর্যাদা নিশ্চিতের আহ্বান আসলাম চৌধুরীর

  • সর্বশেষ হালনাগাদ : ০৭:৫৬:৩৬ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
  • ১০ বার দেখা হয়েছে

শিক্ষকদের কেবল আনুষ্ঠানিক সম্মান নয়, রাষ্ট্র ও সমাজকে তাদের উপযুক্ত সামাজিক ও আর্থিক মর্যাদা নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক যুগ্ম মহাসচিব মোহাম্মদ আসলাম চৌধুরী এফসিএ। তিনি জোর দিয়ে বলেছেন, একটি শিশুকে জ্ঞান, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধে গড়ে তুলে ভবিষ্যতের আদর্শ নাগরিক হিসেবে তৈরি করেন শিক্ষকরা। পরিবার থেকে রাষ্ট্র, প্রতিটি স্তরে নেতৃত্ব ও নৈতিকতার ভিত্তি তৈরিতে তাদের ভূমিকা অনস্বীকার্য। অথচ শিক্ষকদের যথাযথ সম্মান ও সঠিক মূল্যায়ন না করা হলে মেধাভিত্তিক, নীতিবান ও মানবিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্য অর্জন সম্ভব হবে না।

গতকাল শুক্রবার বিকেলে চট্টগ্রামের সীতাকুণ্ডের মুরাদপুরস্থ শহীদ ক্যাপ্টেন শামছুল হুদা উচ্চ বিদ্যাপীঠ প্রাঙ্গণে প্রয়াত প্রধান শিক্ষক শ্রী আশুতোষ চক্রবর্তীর স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত এই স্মরণসভায় সাবেক ও বর্তমান শিক্ষক, প্রাক্তন শিক্ষার্থী এবং স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

প্রধান অতিথির বক্তব্যে আসলাম চৌধুরী আরও বলেন, জন্মের পর প্রতিটি শিশুই অজ্ঞ ও অবুঝ থাকে। শিক্ষা, শৃঙ্খলা, আদব-কায়দা ও মানবিক মূল্যবোধের চর্চার মধ্য দিয়ে শিক্ষকই তাকে একজন পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তোলেন। নিজেদের মেধা, শ্রম ও নিষ্ঠা দিয়ে শিক্ষকেরা ভবিষ্যৎ প্রজন্ম তৈরি করেন, যা পরবর্তীতে সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলায়। তাই জাতি গঠনের এই কারিগরদের যথাযথ মর্যাদা নিশ্চিত করা রাষ্ট্রের অন্যতম দায়িত্ব।

তিনি যোগ করেন, শিক্ষকদের সম্মান জানানো কেবল একটি আনুষ্ঠানিকতার বিষয় নয়। তাদের দায়িত্ব পালনের উপযুক্ত পরিবেশ, সামাজিক সুরক্ষা ও সঠিক আর্থিক মূল্যায়ন নিশ্চিত করা প্রয়োজন। শিক্ষকেরা মর্যাদার সঙ্গে দায়িত্ব পালনের সুযোগ পেলে শিক্ষার গুণগত মান বৃদ্ধির পাশাপাশি সমাজে নৈতিকতা ও সুশাসনের ভিত্তিও সুদৃঢ় হবে।

প্রয়াত প্রধান শিক্ষক আশুতোষ চক্রবর্তীর কর্মজীবনের স্মৃতিচারণ করে আসলাম চৌধুরী বলেন, তিনি ছিলেন সীতাকুণ্ডের শিক্ষা বিস্তারে নিবেদিতপ্রাণ এক মহান ব্যক্তিত্ব। বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও অবকাঠামোগত উন্নয়নে তার অসামান্য অবদান রয়েছে। দীর্ঘ শিক্ষকতা জীবনে তিনি অসংখ্য শিক্ষার্থীর মধ্যে জ্ঞান ও সততার আলো ছড়িয়েছেন। তার হাতে গড়া শিক্ষার্থীরা আজ দেশ-বিদেশে প্রতিষ্ঠিত।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

শিক্ষকদের সামাজিক ও আর্থিক মর্যাদা নিশ্চিতের আহ্বান আসলাম চৌধুরীর

সর্বশেষ হালনাগাদ : ০৭:৫৬:৩৬ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬