Dhaka ০৮:১২ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

ইরানি ফ্লাইটে নিষেধাজ্ঞা তুলে নিতে যুক্তরাষ্ট্রের প্রতি বাগদাদের আহ্বান

  • সর্বশেষ হালনাগাদ : ০৭:৪৬:২৫ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
  • ১০ বার দেখা হয়েছে

ইরাক সরকার ইরানি ফ্লাইট পরিচালনার ক্ষেত্রে মার্কিন নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকার জন্য যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে। ইরাকের প্রধানমন্ত্রী আলি আল-জাইদির কার্যালয় জানিয়েছে, বাগদাদ যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক একটি নীতির বিষয়ে তাদের সঙ্গে সরাসরি আলোচনা চালিয়ে যাচ্ছে।

মার্কিন অর্থ বিভাগের ওই নীতিতে বলা হয়েছে, যেসব বিমানবন্দর ইরানি ফ্লাইট পরিচালনা করবে বা সেগুলোকে সহায়তা করবে, সেগুলোর ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে। ইরাক তার কয়েকটি বিমানবন্দরকে এই নিষেধাজ্ঞার আওতামুক্ত রাখার চেষ্টা করছে।

শনিবার প্রকাশিত এক বিবৃতিতে প্রধানমন্ত্রীর কার্যালয় উল্লেখ করেছে যে, এই আলোচনার মূল লক্ষ্য হলো এমন ছাড় বা অব্যাহতি পাওয়া, যাতে চিকিৎসা, পড়াশোনা, ধর্মীয় ভ্রমণ এবং সাধারণ নাগরিকদের স্বার্থসংশ্লিষ্ট মানবিক কারণে বিমান চলাচল পুনরায় শুরু করার সুযোগ পাওয়া যায়।

বিবৃতিতে আরও বলা হয়, ‘ইরাক সরকার যখন এই অঞ্চলে উত্তেজনা প্রশমনের জন্য কাজ করে যাচ্ছে, তখন সংকটের ধারাবাহিকতা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। তাই তারা সব পক্ষকে সংলাপ ও আলোচনার মাধ্যমে এমন সমাধান খোঁজার আহ্বান জানাচ্ছে, যা বর্তমান সংকট ও সংঘাতের অবসান ঘটাবে এবং এই অঞ্চলের দেশ ও জনগণের স্বার্থ রক্ষা করবে।’

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

ইরানি ফ্লাইটে নিষেধাজ্ঞা তুলে নিতে যুক্তরাষ্ট্রের প্রতি বাগদাদের আহ্বান

সর্বশেষ হালনাগাদ : ০৭:৪৬:২৫ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬