ইরান বর্তমানে সর্বাত্মক ও বহুমাত্রিক যুদ্ধে লিপ্ত রয়েছে বলে জানিয়েছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। আইআরজিসির স্থলবাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ কারামি বলেছেন, দেশটি এমন এক সমন্বিত যুদ্ধে জড়িত যার অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক, নিরাপত্তা, প্রতিরক্ষা এবং বুদ্ধিবৃত্তিক মাত্রা রয়েছে।
তিনি উল্লেখ করেন, বুদ্ধিবৃত্তিক যুদ্ধের ক্ষেত্রে শত্রুপক্ষ জনমত প্রভাবিত করতে এবং মনস্তাত্ত্বিক যুদ্ধ পরিস্থিতি তৈরি করতে গণমাধ্যম ও সাইবার জগৎকে ব্যবহার করে থাকে।
ব্রিগেডিয়ার জেনারেল কারামি অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরাইলি হামলার প্রসঙ্গও উল্লেখ করেন। তিনি দৃঢ়ভাবে জানান যে, তেহরান নিপীড়ন ও অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে এবং এই প্রতিরোধ অব্যাহত থাকবে।























