Dhaka ০৮:১২ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

থাইল্যান্ডে টানা বর্ষণ: ব্যাংককের ৫০ জেলায় বন্যা, দুর্যোগ ঘোষণা

  • সর্বশেষ হালনাগাদ : ০৭:৩৭:৪৪ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
  • ১৫ বার দেখা হয়েছে

টানা তিন দিনের ভারী বর্ষণে ব্যাপক জলাবদ্ধতা ও বন্যা দেখা দেওয়ায় থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের ৫০টি জেলাকে দুর্যোগপূর্ণ এলাকা ঘোষণা করেছে কর্তৃপক্ষ। শনিবার এই ঘোষণা দেওয়া হয়। ব্যাংককের গভর্নর চাদচার্ট সিত্তিপুন্ট জানান, বৃহস্পতিবার বিকেল থেকে নগরীতে প্রায় ৩০০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

অবিরাম বর্ষণে নগরীর সড়ক ও খালগুলো পানিতে তলিয়ে গেছে। খাল ও সড়কের পাশের বহু বাড়িঘর ও দোকানেও পানি ঢুকে পড়েছে। বিভিন্ন ছবি ও ভিডিওতে ব্যাংককের প্রধান সড়কগুলো পানিতে ডুবে থাকতে এবং পানির উচ্চতা বেড়ে যাওয়ায় চলাচল করতে না পেরে রাস্তায় পরিত্যক্ত অবস্থায় গাড়ি পড়ে থাকতে দেখা গেছে।

গভর্নর চাদচার্ট বলেন, নগরীর পূর্বাঞ্চল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি শনিবার আরও বৃষ্টির পূর্বাভাস সম্পর্কে সতর্ক করেন। তবে বৃষ্টি থেমে গেলে পানি দ্রুত কমে আসবে বলে আশা প্রকাশ করেন গভর্নর। নগর কর্তৃপক্ষ দ্রুত বন্যার পানি নিষ্কাশনের চেষ্টা চালিয়ে যাচ্ছে বলেও জানান তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে চাদচার্ট বলেন, ‘বৃষ্টি থামছে না এবং আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। পানি পাম্প করে বের করার চেষ্টা করছি, কিন্তু খালগুলো পানিতে পূর্ণ হয়ে গেছে। যারা খালের আশপাশে বসবাস করেন, তারাই সবচেয়ে ঝুঁকিতে রয়েছেন। এখন প্রতিটি খালই পানিতে পূর্ণ।’

কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন করে বৃষ্টি না হলে পানি পুরোপুরি নেমে যেতে আরও দুই থেকে তিন দিন সময় লাগতে পারে। চাদচার্ট বাসিন্দাদের গাড়ি নিরাপদ ও উঁচু স্থানে সরিয়ে নেওয়ার পরামর্শ দিয়েছেন।

এদিকে, দুর্যোগ প্রতিরোধ ও প্রশমন বিভাগ জানিয়েছে, রোববার পর্যন্ত পূর্ব, উত্তর-পূর্ব ও মধ্য থাইল্যান্ডে নিম্নচাপের প্রভাব থাকতে পারে। এর ফলে আকস্মিক বন্যা, পাহাড়ি ঢল, ভূমিধস এবং নদীর পানি উপচে পড়ার ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেছে কর্তৃপক্ষ।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

থাইল্যান্ডে টানা বর্ষণ: ব্যাংককের ৫০ জেলায় বন্যা, দুর্যোগ ঘোষণা

সর্বশেষ হালনাগাদ : ০৭:৩৭:৪৪ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬