Dhaka ০৮:১২ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

আফগানিস্তানভিত্তিক সন্ত্রাসবাদ আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি: পাকিস্তান

  • সর্বশেষ হালনাগাদ : ০৭:৩৫:৪১ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
  • ১২ বার দেখা হয়েছে

আফগানিস্তান থেকে পরিচালিত সন্ত্রাসবাদ আঞ্চলিক শান্তি ও উন্নয়নকে বাধাগ্রস্ত করছে বলে মন্তব্য করেছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। তিনি তালেবান সরকারের প্রতি জঙ্গিগোষ্ঠীগুলোর বিরুদ্ধে কার্যকর ও সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

ইসহাক দার বলেন, পাকিস্তান একটি শান্তিপূর্ণ, সমৃদ্ধ ও স্থিতিশীল আফগানিস্তান দেখতে চায়। একই সঙ্গে আফগানিস্তান যেন আঞ্চলিক অর্থনীতির সঙ্গে সম্পূর্ণরূপে যুক্ত থাকে এবং নিজ দেশের পাশাপাশি প্রতিবেশী রাষ্ট্রগুলোর সঙ্গেও শান্তিপূর্ণ সম্পর্ক বজায় রাখে, সেদিকেই পাকিস্তানের প্রত্যাশা।

ইসলামাবাদ ও কাবুলের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই দারের এই বক্তব্য এলো। সম্প্রতি আফগানিস্তানভিত্তিক সশস্ত্র গোষ্ঠীগুলোর পাকিস্তানে একাধিক হামলার পর দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বৃদ্ধি পেয়েছে।

তিনি আরও বলেন, তালেবান সরকারের কাছে পাকিস্তানের একমাত্র প্রত্যাশা হলো তাদের বৈধ নিরাপত্তা উদ্বেগগুলোর সমাধান করা। দার আশা প্রকাশ করেন যে, নিষিদ্ধ ঘোষিত তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি), বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এবং তাদের সহযোগী অন্যান্য গোষ্ঠীর বিরুদ্ধে সুনির্দিষ্ট ও যাচাইযোগ্য পদক্ষেপ নেওয়া হবে। তিনি দাবি করেন, এসব গোষ্ঠী পাকিস্তানের সার্বভৌমত্ব ও নাগরিকদের জীবনকে হুমকির মুখে ফেলছে।

পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন যে, আফগানিস্তানের সঙ্গে দ্বিপক্ষীয় ও ট্রানজিট বাণিজ্যে পাকিস্তান বিভিন্ন সুযোগ-সুবিধা প্রদান করেছে। এছাড়া, উজবেকিস্তান-আফগানিস্তান-পাকিস্তান রেলপথ প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ের জন্য একটি কাঠামোগত চুক্তি এগিয়ে নেওয়াকেও পাকিস্তান অন্যতম অগ্রাধিকার হিসেবে দেখছে।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

আফগানিস্তানভিত্তিক সন্ত্রাসবাদ আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি: পাকিস্তান

সর্বশেষ হালনাগাদ : ০৭:৩৫:৪১ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬