Dhaka ০২:৫৮ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে সরকারের গড়িমসি, একটি দেশের ভয়ে এমন অভিযোগ আজহারুল ইসলামের

  • সর্বশেষ হালনাগাদ : ০৫:২০:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
  • ২১ বার দেখা হয়েছে

ক্ষমতাসীন বিএনপি সরকার জনগণের দাবি উপেক্ষা করছে বলে অভিযোগ করেছে ১১ দলীয় জোট। তাদের মতে, একটি নির্দিষ্ট দেশের ভয়ে সরকার তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে গড়িমসি করছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে বগুড়ায় এক সাংবাদিক সম্মেলনে জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলাম এই অভিযোগ করেন।

এটিএম আজহারুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী চীন সফরে তিস্তা প্রকল্প নিয়ে আলোচনা করেছিলেন এবং সংসদে এটি বাস্তবায়নের প্রতিশ্রুতিও দিয়েছিলেন। কিন্তু বর্তমানে প্রকল্পের কাজ অত্যন্ত ধীর গতিতে চলছে। তিনি অভিযোগ করেন, একটি দেশের ভয়ে সরকার এই প্রকল্প বাস্তবায়নে টালবাহানা করছে।

জামায়াত নেতা সরকারকে হুঁশিয়ার করে বলেন, ‘চব্বিশের পাঁচ আগস্ট বাংলাদেশ নতুন করে স্বাধীন হয়েছে। যারা অন্য দেশের ওপর নির্ভর করে বাংলাদেশকে শাসন করতে চেয়েছিলো, তারা দেশ ছেড়ে পালিয়েছে। ১৮ কোটি মানুষের ওপর আস্থা না রেখে কোনো দেশের ভয়ভীতিতে ভীত হয়ে বাংলাদেশের জাতীয় স্বার্থ বিসর্জন দেবেন না। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু করুন, আমরা আপনাদের পাশে থাকবো।’

দেশের সামগ্রিক পরিস্থিতি তুলে ধরে এটিএম আজহারুল ইসলাম বলেন, ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে আওয়ামী লীগের পতনের পর অন্তর্বর্তী সরকারের উদ্যোগে সব রাজনৈতিক দলের দীর্ঘ আলোচনার মাধ্যমে ‘জুলাই সনদ’ স্বাক্ষরিত হয়। গত ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের দিনে একই সঙ্গে গণভোটও অনুষ্ঠিত হয়, যেখানে দেশবাসী প্রায় ৬৯ শতাংশ ‘হ্যাঁ’-র পক্ষে ভোট দিয়ে রায় দেয়। কিন্তু বিএনপি এক-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করেই গণভোটের রায়কে অস্বীকার করেছে। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, বিরোধী দল সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিলেও বিএনপি সেই শপথ নেয়নি।

সরকারের গত ছয় মাসের শাসনামলে বিদ্যুৎ, গ্যাস ও সার সঙ্কট প্রকট হয়ে উঠেছে বলে তিনি দাবি করেন। তিনি আরও বলেন, সংসদে সঙ্কট মোকাবিলায় বিরোধী দলের সহযোগিতার প্রস্তাবও সরকার গ্রহণ করেনি। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, জনগণের ভাষা বুঝতে না পারলে আপনাদের পরিণতিও পতিত স্বৈরাচারের মতো হবে।

চট্টগ্রাম অভিমুখে প্রথম দফার লংমার্চ সফল হওয়ার পর আগামী ১৯ সেপ্টেম্বর ‘ঢাকা টু রংপুর’ লংমার্চ অনুষ্ঠিত হবে বলে তিনি জানান।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে সরকারের গড়িমসি, একটি দেশের ভয়ে এমন অভিযোগ আজহারুল ইসলামের

সর্বশেষ হালনাগাদ : ০৫:২০:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬