Dhaka ০৭:৩৫ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে শি জিনপিংকে ট্রাম্পের বিরল অভ্যর্থনা

  • সর্বশেষ হালনাগাদ : ০৯:৫৬:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
  • ৩৪ বার দেখা হয়েছে

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওয়াশিংটনের নিকটবর্তী জয়েন্ট বেস অ্যান্ড্রুজে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে এক বিরল ব্যক্তিগত অভ্যর্থনা জানিয়েছেন। দুই দেশের মধ্যে বাণিজ্য, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং ইরানসহ অন্যান্য ভূরাজনৈতিক বিষয়ে চলমান উত্তেজনা কমিয়ে পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে একটি ভঙ্গুর স্থিতিশীলতা বজায় রাখাই এই রাষ্ট্রীয় সফরের অন্যতম প্রধান লক্ষ্য।

সফরের অংশ হিসেবে আজ বৃহস্পতিবার হোয়াইট হাউজে দুই নেতার আনুষ্ঠানিক বৈঠক, সামরিক কুচকাওয়াজ এবং রাষ্ট্রীয় নৈশভোজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বৈঠকে দুই দেশের বাণিজ্য উত্তেজনা প্রশমনে ইতিবাচক পদক্ষেপ হিসেবে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বাণিজ্য যুদ্ধবিরতির মেয়াদ আগামী ১০ জানুয়ারি পর্যন্ত বাড়ানোর ঘোষণা দিয়েছেন। তবে এই শীর্ষ বৈঠক থেকে বড় কোনো বাণিজ্যিক চুক্তির সুনির্দিষ্ট সম্ভাবনা কম থাকলেও বৈশ্বিক অর্থনীতি ও দ্বিপক্ষীয় সম্পর্ক স্থিতিশীল রাখতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন বিশ্লেষকরা।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে শি জিনপিংকে ট্রাম্পের বিরল অভ্যর্থনা

সর্বশেষ হালনাগাদ : ০৯:৫৬:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬