Dhaka ০৫:০৩ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে ১১ জন গুলিবিদ্ধ

  • সর্বশেষ হালনাগাদ : ১০:৩৩:৩০ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
  • ১৪ বার দেখা হয়েছে

নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষ ও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১১ জন গুলিবিদ্ধ হয়েছেন। বুধবার সকালে নড়াগাতি থানার কলাবাড়িয়া চরকান্দিপাড়া এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। আহতের উন্নত চিকিৎসার জন্য তাদের খুলনা ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কলাবাড়িয়ার সোহেল মেম্বার পক্ষ ও আবেদ আলী শেখ পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জের ধরে বুধবার সকালে উভয় পক্ষে সংঘর্ষ বাধে। এ সময় গুলিবর্ষণের ঘটনা ঘটলে অন্তত ১১ জন আহত হয়। তাদের উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। মাথায় গুলিবিদ্ধ গুরুতর আহত রাসেল শেখ নামে একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এদিকে, আবেদ আলী পক্ষ ও সোহেল মেম্বার পক্ষ একে অপরের ওপর আগে হামলা ও গুলিবর্ষণের পাল্টাপাল্টি অভিযোগ করছে। নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হোসেন আলী বলেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। গুলিতে ব্যবহৃত আগ্নেয়াস্ত্র উদ্ধারে অভিযান অব্যাহত আছে। জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে ১১ জন গুলিবিদ্ধ

সর্বশেষ হালনাগাদ : ১০:৩৩:৩০ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬