Dhaka ০৫:০৩ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

শিল্পে জ্বালানি সরবরাহ স্বাভাবিক হবে মঙ্গলবার থেকে: প্রধানমন্ত্রী তারেক রহমান

  • সর্বশেষ হালনাগাদ : ১১:৫১:২১ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
  • ১৬ বার দেখা হয়েছে

দেশের শিল্পকারখানায় চলমান জ্বালানি সংকট কাটিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) থেকে শিল্প খাতে জ্বালানি সরবরাহ পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হবে বলে ব্যবসায়ী নেতাদের নিশ্চিত করেছেন।

সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে এক যৌথ বৈঠক শেষে সাংবাদিকদের এই তথ্য জানান ব্যবসায়ী প্রতিনিধিরা।

বৈঠক শেষে এফবিসিসিআই-এর প্রশাসক মো. ফজলুল হক বলেন, বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আশা করছি, মঙ্গলবার থেকেই আমরা জ্বালানির দিক থেকে অনেকটা ভালো অবস্থায় ফিরে যেতে পারব। দেশের শিল্পের বিকাশে বর্তমান সরকার সব সময় পাশে থাকবে, আজকের আলোচনায় তা স্পষ্ট হয়ে উঠেছে। আমরা খুব স্বস্তি নিয়ে এই বৈঠক থেকে বেরিয়েছি। সরকারের এই অগ্রযাত্রায় ভবিষ্যতেও প্রয়োজনীয় সহায়তা পাবো বলে আমাদের প্রত্যাশা।

এদিকে, বৈঠক শেষে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্দী আমিন সরকারের স্বল্প ও দীর্ঘমেয়াদি জ্বালানি পরিকল্পনার কথা তুলে ধরেন। তিনি জানান, জ্বালানি সংকট টেকসইভাবে সমাধানের লক্ষ্যে সমুদ্রে ফ্লোটিং স্টোরেজ অ্যান্ড রেগাসিফিকেশন ইউনিটের (এফএসআরইউ) সংখ্যা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। ২০২৮ সালের মধ্যে দেশের তৃতীয় এফএসআরইউ চালু করার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি, স্থলভাগে নতুন কূপ খনন এবং সৌর বিদ্যুৎ (সোলার এনার্জি) খাতকে বিশেষ অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার।

বিগত সরকারের সমালোচনা করে উপদেষ্টা মাহ্দী আমিন আরও বলেন, গত ১৬ বছরে জ্বালানি খাতে অনেক পুঞ্জীভূত সংকট তৈরি হয়েছে, যা রাতারাতি সমাধান করা সহজ নয়। তবে, সবার সম্মিলিত প্রচেষ্টায় দেশকে আমরা জ্বালানি খাতে সার্বভৌম ও স্বনির্ভর করে গড়ে তুলতে পারব।

আমদানির পাশাপাশি দেশীয় উৎস থেকে গ্যাস উৎপাদন বাড়াতে পর্যায়ক্রমে ৩০০টি কূপ খনন করা হবে বলেও তিনি জানান।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

শিল্পে জ্বালানি সরবরাহ স্বাভাবিক হবে মঙ্গলবার থেকে: প্রধানমন্ত্রী তারেক রহমান

সর্বশেষ হালনাগাদ : ১১:৫১:২১ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬