Dhaka ০৯:১৮ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

সিলেট ভ্রমণে গিয়ে নিখোঁজ মোরেলগঞ্জের যুবকের সন্ধানের আকুতি পরিবারের

  • সর্বশেষ হালনাগাদ : ১০:১৯:৪০ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
  • ২৬ বার দেখা হয়েছে

বাগেরহাটের মোরেলঞ্জের মানসিক ভারসাম্যহীন ইমরান শেখ (২৫) নামের এক যুবক গত এক মাস ধরে নিখোঁজ রয়েছেন। ছোট ভাইয়ের সন্ধানে বর্তমানে পথে পথে ঘুরে বেড়াচ্ছেন তার বড় ভাই সাগর শেখ। নিখোঁজ যুবকের সন্ধান পেতে বুধবার সন্ধ্যায় মোরেলগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সকলের সহযোগিতা কামনা করেছে তার পরিবার।

নিখোঁজ ইমরান শেখ মোরেলগঞ্জ সদর ইউনিয়নের গাবতলা গ্রামের আবুল শেখের ছোট ছেলে। দীর্ঘ দিন ধরে তিনি মানসিকভাবে অসুস্থ এবং ঠিকমতো কথা বলতে পারেন না। এমনকি নিজের কিংবা পরিবারের নাম-ঠিকানাও সঠিকভাবে বলতে অক্ষম তিনি। নিখোঁজের পর থেকেই স্বজনরা বিভিন্ন এলাকা ও থানায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।

সংবাদ সম্মেলনে বড় ভাই সাগর শেখ জানান, গত ১৯ আগস্ট পরিবারের সদস্যদের সঙ্গে সিলেট ভ্রমণে যান ইমরান। এরপর ২১ আগস্ট সিলেট থেকে বাড়ি ফেরার পথে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া বাসস্ট্যান্ডের উজান ভাটি এলাকা থেকে তিনি বাস থেকে নেমে পড়েন। এরপর থেকেই তিনি নিখোঁজ রয়েছেন। তার সন্ধানে দেশবাসীর সহযোগিতা চেয়েছে পরিবার।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

সিলেট ভ্রমণে গিয়ে নিখোঁজ মোরেলগঞ্জের যুবকের সন্ধানের আকুতি পরিবারের

সর্বশেষ হালনাগাদ : ১০:১৯:৪০ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬