Dhaka ০৭:৩৫ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের মন্তব্যের তীব্র প্রতিবাদ, ইরানকে ‘সন্ত্রাসের শিকার’ বললেন পেজেশকিয়ান

  • সর্বশেষ হালনাগাদ : ১০:১৪:২২ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
  • ২৩ বার দেখা হয়েছে

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র আমাদের ‘সন্ত্রাসী’ হিসেবে আখ্যায়িত করেছে, অথচ বাস্তবতা হলো আমরা নিজেরাই সন্ত্রাসের শিকার।

বুধবার জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া ভাষণে ইরানের প্রেসিডেন্ট এই ক্ষোভ প্রকাশ করেন। বক্তব্য দেওয়ার সময় তিনি মার্কিন সামরিক হামলায় নিহত ইরানি শিশুদের ছবি এবং ধ্বংসস্তূপের প্রামাণ্য চিত্র বিশ্বনেতাদের সামনে উঁচিয়ে ধরেন।

ভাষণের শুরুতে লিখিত বক্তব্য পাশে সরিয়ে রেখে মাসুদ পেজেশকিয়ান বলেন, ‘আমি আপনাদের সামনে উপস্থাপনের জন্য একটি বক্তব্য প্রস্তুত করে এনেছিলাম। কিন্তু গতকাল মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আমাদের ‘সন্ত্রাসী’ হিসেবে অভিহিত করেছেন। অথচ আমরাই সন্ত্রাসের শিকার।’

মার্কিন ও ইসরাইলি আগ্রাসনের কথা তুলে ধরে ইরানি প্রেসিডেন্ট বলেন, কোনো প্রকার আইনি ভিত্তি ছাড়াই তাদের সর্বোচ্চ নেতাকে হত্যা করা হয়েছে। মিনাবের একটি স্কুলে মার্কিন বোমাবর্ষণে নিহত কোমলমতি শিক্ষার্থীদের ছবি দেখিয়ে তিনি বিশ্বমঞ্চে প্রশ্ন তোলেন, ‘আপনারা কি এই শিশুদের দেখতে পাচ্ছেন? এরা মার্কিন ও ইসরাইলি অস্ত্রের আঘাতে প্রাণ হারিয়েছে। এরা সম্পূর্ণ নির্দোষ ছিল, কোনো অপরাধ বা অন্যায় তারা করেনি।’

তিনি আরও অভিযোগ করেন, লামের্দ শহরের একটি ক্রীড়া ভবনে শিশুরা যখন খেলায় মগ্ন ছিল, তখন একাধিক ওয়ারহেডযুক্ত ক্ষেপণাস্ত্র দিয়ে সেখানে বর্বরোচিত হামলা চালায় যুক্তরাষ্ট্র। এছাড়া ধারাবাহিক হামলায় ইরানের বিজ্ঞানীসহ বহু সাধারণ নারী-পুরুষ ও শিশুকে হত্যা করা হয়েছে বলেও তিনি জানান।

পশ্চিমা নীতির দ্বিমুখী আচরণের কঠোর সমালোচনা করে মাসুদ পেজেশকিয়ান বলেন, ‘যারা নিজেরাই সন্ত্রাসী তৈরি করে, তাদের প্রশিক্ষণ দেয় এবং সুরক্ষা দেয়, তারাই উল্টো আমাদের সন্ত্রাসী বলছে।’

তিনি স্পষ্ট ভাষায় জানান, ইরান কোনো আগ্রাসন চালায়নি, বরং কেবল নিজের সার্বভৌমত্ব ও জনগণকে রক্ষা করেছে। সর্বাধুনিক অস্ত্র ও প্রযুক্তির মুখে দাঁড়িয়েও ইরানি জাতি কোনো পরাশক্তির কাছে মাথা নত করেনি এবং ভবিষ্যতেও করবে না বলেও তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

ভাষণে তিনি আরও উল্লেখ করেন, আন্তর্জাতিক আইন ও রীতিনীতি লঙ্ঘন করে ইরানের হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান ও বেসামরিক অবকাঠামোতে হামলা চালানো হলেও তেহরান পাল্টা পদক্ষেপে কখনোই বেসামরিক নাগরিকদের নিশানা করেনি।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের মন্তব্যের তীব্র প্রতিবাদ, ইরানকে ‘সন্ত্রাসের শিকার’ বললেন পেজেশকিয়ান

সর্বশেষ হালনাগাদ : ১০:১৪:২২ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬