Dhaka ০৭:১২ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরে বাংলাদেশ ও হাইতির প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক

  • সর্বশেষ হালনাগাদ : ১২:০৬:০৮ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
  • ৩৪ বার দেখা হয়েছে

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগদান উপলক্ষে নিউইয়র্কে অবস্থানরত বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন হাইতির প্রধানমন্ত্রী আলিক্স দিদিয়ে ফিস-আইমে। স্থানীয় সময় মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) নিউইয়র্কে অবস্থিত জাতিসংঘ সদর দফতরে এ গুরুত্বপূর্ণ বৈঠকটি অনুষ্ঠিত হয়।

বৈঠকে বাংলাদেশ ও হাইতির মধ্যকার বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্ক পুনর্মূল্যায়ন এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়। দুই দেশের শীর্ষ নেতা আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে পারস্পরিক সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্রগুলো নিয়ে বিস্তারিত মতবিনিময় করেন।

আলোচনায় উভয় দেশের জনগণের সার্বিক কল্যাণের কথা বিবেচনা করে বিদ্যমান দ্বিপক্ষীয় সহযোগিতা কার্যক্রমকে আরও জোরদার করার ওপর গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি বাণিজ্য, অর্থনীতি ও অবকাঠামোগত উন্নয়নসহ নতুন নতুন খাত চিহ্নিত করে যৌথ অংশীদারত্ব বাড়ানোর সম্ভাবনা নিয়ে ইতিবাচক আলোচনা হয়। বৈঠকে বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক অগ্রগতির চিত্র এবং ভবিষ্যৎ উন্নয়ন অগ্রাধিকারের বিষয়গুলোও বিশেষভাবে উঠে আসে।

হাইতির প্রধানমন্ত্রীর সঙ্গে অনুষ্ঠিত এই দ্বিপক্ষীয় বৈঠকে জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশ মিশনের স্থায়ী প্রতিনিধি আইরিন জুবাইদা খান এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরে বাংলাদেশ ও হাইতির প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক

সর্বশেষ হালনাগাদ : ১২:০৬:০৮ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬