Dhaka ০৬:৫৫ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

নিউইয়র্কে জাতিসংঘের বিশেষ দূত জুলি বিশপের সাথে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

  • সর্বশেষ হালনাগাদ : ১২:০৩:২৫ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
  • ২৫ বার দেখা হয়েছে

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগদান উপলক্ষে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থানরত বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সংস্থাটির মহাসচিবের মিয়ানমারবিষয়ক বিশেষ দূত জুলি বিশপ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) নিউইয়র্কের হায়াত গ্র্যান্ড সেন্ট্রাল হোটেলে এই দ্বিপক্ষীয় সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিক বা রোহিঙ্গা সংকটের টেকসই ও স্থায়ী সমাধান এবং এ বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের সম্ভাব্য কার্যকর ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান মিয়ানমার থেকে এসে বাংলাদেশে আশ্রয় নেওয়া বিপুল সংখ্যক রোহিঙ্গা জনগোষ্ঠীর নিজ ভূমিতে নিরাপদ ও সম্মানজনক প্রত্যাবর্তন নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। একইসঙ্গে এই দীর্ঘায়িত মানবিক সংকটের স্থায়ী সমাধানের লক্ষ্যে আন্তর্জাতিক সম্প্রদায়ের সক্রিয় ও সমন্বিত সহযোগিতা কামনা করেন তিনি।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

নিউইয়র্কে জাতিসংঘের বিশেষ দূত জুলি বিশপের সাথে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

সর্বশেষ হালনাগাদ : ১২:০৩:২৫ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬