Dhaka ০৬:৫৩ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

জাতিসংঘে ইরানকে ‘নরকে’ পাঠানোর হুঁশিয়ারি দিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

  • সর্বশেষ হালনাগাদ : ১০:৩০:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
  • ৩৫ বার দেখা হয়েছে

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে আরও কঠোর সামরিক পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। মঙ্গলবার জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে দেওয়া ভাষণে তিনি ইরানকে ‘নরকে’ পাঠানোর কথা বলেন।

ভাষণে ট্রাম্প উল্লেখ করেন, ইরানের সঙ্গে চুক্তি হলে দেশটি পুনর্গঠন ও উন্নয়নের সুযোগ পেতে পারে। তবে যদি কোনো চুক্তিতে পৌঁছানো না যায়, তাহলে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার মতো কঠোর সিদ্ধান্ত নেওয়ার বিষয়টি বিবেচনা করতে হবে।

তিনি প্রশ্ন তোলেন, ‘আমি কি তাদের নরকে ঠেলে দেব, যেখান থেকে তাদের বেঁচে ফেরার কোনো সুযোগ থাকবে না এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য কোনো আশাও অবশিষ্ট থাকবে না?’

একই সাথে মার্কিন প্রেসিডেন্ট ইরানের সঙ্গে সমঝোতায় পৌঁছানোর সম্ভাবনার কথাও তুলে ধরেন। তার ধারণা, আগামী ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পরপরই ওয়াশিংটন ও তেহরানের মধ্যে একটি চুক্তি হতে পারে।

ট্রাম্পের বিশ্বাস, নির্বাচনের পরপরই একটি চুক্তি সম্পাদিত হবে। কারণ চুক্তি না করা ইরানের জন্য কোনো কাজের কথা নয়। তারা কেবল মধ্যবর্তী নির্বাচনে তার ফলাফল কী হয়, তা দেখার অপেক্ষায় রয়েছে।

জাতিসংঘে দেওয়া ভাষণে ট্রাম্প ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়েও যুক্তরাষ্ট্রের অবস্থান স্পষ্ট করেন। তিনি দাবি করেন, ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখতেই যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে ইরান বরাবরই পারমাণবিক অস্ত্র তৈরির উদ্দেশ থাকার অভিযোগ অস্বীকার করে আসছে।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

জাতিসংঘে ইরানকে ‘নরকে’ পাঠানোর হুঁশিয়ারি দিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

সর্বশেষ হালনাগাদ : ১০:৩০:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬