Dhaka ০৬:৩২ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

‘জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে পণ্যের দামে প্রভাব পড়বে না’, সিলেটে আশ্বস্ত করলেন বাণিজ্যমন্ত্রী

  • সর্বশেষ হালনাগাদ : ০৩:৫৬:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
  • ৩৭ বার দেখা হয়েছে

জ্বালানি তেলের দাম বাড়লেও বাজারে নিত্যপণ্যের দামে এর কোনো নেতিবাচক প্রভাব পড়বে না বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। মঙ্গলবার দুপুরে সিলেটের লাক্কাতুরা চা-বাগান এলাকায় চা-শ্রমিকদের মাঝে রেইনকোট বিতরণ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, অসাধু ব্যবসায়ীরা যাতে কৃত্রিম সংকট তৈরি করে তেলের মূল্যবৃদ্ধির অজুহাতে দাম বাড়াতে না পারে, সে জন্য বাজার মনিটরিং ব্যবস্থা আরও জোরদার করা হবে। বিরোধী দলের সমালোচনা করে তিনি বলেন, সংসদে নির্বাচিত বিরোধী দল হিসেবে তাদের উচিত দায়িত্বশীল আচরণ করা।

চা-শিল্পের উন্নয়নে সরকারের নানা পরিকল্পনার কথা তুলে ধরে বাণিজ্যমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় বাগানগুলোকে লাভজনক করার কাজ চলছে। চা-গাছের ক্ষতি না করে সেখানে মসলা ও কাঠের গাছ লাগানোর পাশাপাশি সৌরবিদ্যুৎ চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। এ ছাড়া শ্রমিকদের জীবনমান উন্নয়নে স্কুল, অ্যাম্বুলেন্স এবং রাস্তাঘাট সংস্কারের প্রতিশ্রুতিও দেন তিনি।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

‘জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে পণ্যের দামে প্রভাব পড়বে না’, সিলেটে আশ্বস্ত করলেন বাণিজ্যমন্ত্রী

সর্বশেষ হালনাগাদ : ০৩:৫৬:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬