Dhaka ০৪:৩৮ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ, আইনশৃঙ্খলা রক্ষায় সামাজিক আন্দোলনের ডাক এমপি মিলনের

  • সর্বশেষ হালনাগাদ : ০৩:৪৭:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
  • ১৬ বার দেখা হয়েছে

সালাহউদ্দিন আহমেদকে একজন ব্যর্থ স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে অভিহিত করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা-১২ আসনের এমপি সাইফুল আলম খান মিলন। দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে উল্লেখ করে তিনি বলেন, একের পর এক হত্যাকাণ্ড ও অপরাধমূলক কর্মকাণ্ড ঘটলেও স্বরাষ্ট্র মন্ত্রণালয় কার্যকর ভূমিকা পালন করতে পারছে না।

সোমবার রাতে রাজধানীর শিল্পাঞ্চল থানার উত্তর বেগুনবাড়ি এলাকায় আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এমপি মিলন বলেন, কুমিল্লা ও খুলনাসহ দেশের বিভিন্ন স্থানে শিশু হত্যা ও পিটিয়ে মারার মতো ঘটনা ঘটছে। স্বরাষ্ট্রমন্ত্রী যদি নির্লিপ্ত থাকেন, তবে দেশের পরিস্থিতির উন্নতি সম্ভব নয়। তিনি আরও অভিযোগ করেন, সরকারি দলের প্রশ্রয়ে বিভিন্ন স্থানে চাঁদাবাজি চলছে, যা বন্ধে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ প্রয়োজন।

উপস্থিত এলাকাবাসীর উদ্দেশে তিনি বলেন, পাড়ায়-মহল্লায় কমিটি গঠন করে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রয়োজনে অপরাধীদের সামাজিকভাবে প্রতিহত করতে হবে। অনুষ্ঠানে স্থানীয় কাউন্সিলর মো. উল্লাহ ভূঁইয়া হারুনসহ জামায়াতে ইসলামীর স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ, আইনশৃঙ্খলা রক্ষায় সামাজিক আন্দোলনের ডাক এমপি মিলনের

সর্বশেষ হালনাগাদ : ০৩:৪৭:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬