Dhaka ০৫:৫০ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

বই পড়তে নাগরিকদের আর্থিক প্রণোদনা দিচ্ছে সিঙ্গাপুর সরকার

  • সর্বশেষ হালনাগাদ : ০৬:১২:০৪ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
  • ৩২ বার দেখা হয়েছে

নাগরিকদের মধ্যে বই পড়ার আগ্রহ বাড়াতে অভিনব এক উদ্যোগ নিয়েছে সিঙ্গাপুর সরকার। সরকারি একটি ডিজিটাল প্ল্যাটফর্মে বই পড়ার সময় নথিভুক্ত করলে পাঠকদের আর্থিক পুরস্কার দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। মূলত মোবাইল ফোনের স্ক্রিনে অতিরিক্ত সময় ব্যয় কমানোর পাশাপাশি কমতে থাকা পঠনভ্যাস ফিরিয়ে আনতেই এই কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।

চলতি মাসেই চালু হওয়া এই কার্যক্রমে অংশ নিতে হলে একজন পাঠককে প্রতিদিন অন্তত ১৫ মিনিট বই পড়তে হবে। নিয়ম অনুযায়ী, প্রতিদিন কেবল একবারই পড়ার সময় নথিভুক্ত করা যাবে। এভাবে টানা ৫০টি সেশন পূর্ণ করলে ১ সিঙ্গাপুর ডলার পাওয়া যাবে। অর্থের পরিমাণ সামান্য হলেও মনোবিজ্ঞানীদের মতে, এই ধরনের প্রণোদনা মানুষের মধ্যে নিয়মিত অভ্যাস গড়ে তুলতে ইতিবাচক প্রভাব ফেলতে পারে।

বিখ্যাত মনোবিজ্ঞানী ও লেখক জনাথন হেইডট মনে করেন, শিশু-কিশোরদের মধ্যে ভালো অভ্যাস গড়ে তোলার ক্ষেত্রে পুরস্কার বেশ কার্যকর। তবে তিনি সতর্ক করে বলেছেন, বই পড়ার আসল আনন্দ পাঠকের নিজস্ব মনস্তত্ত্ব থেকেই আসা উচিত। অন্যথায় শুধু পুরস্কার পাওয়ার লোভে কেউ বই পড়লে, প্রণোদনা বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে সেই অভ্যাসও হারিয়ে যেতে পারে।

ওয়ারউইক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক লরি বারিল জানান, নিয়মিত কোনো কাজের পুনরাবৃত্তি করলে তা একসময় স্বাভাবিক অভ্যাসে পরিণত হয়। তবে সিঙ্গাপুরের এই উদ্যোগে মূল চ্যালেঞ্জ হলো, পুরস্কার বন্ধ হয়ে যাওয়ার পরও মানুষ এই ভালো অভ্যাসটি ধরে রাখতে পারবে কি না।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

বই পড়তে নাগরিকদের আর্থিক প্রণোদনা দিচ্ছে সিঙ্গাপুর সরকার

সর্বশেষ হালনাগাদ : ০৬:১২:০৪ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬