Dhaka ০৩:০৭ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
পাবনা এক্সপ্রেসে যুক্ত হচ্ছে নতুন কোচ গণমাধ্যমের স্বাধীনতায় বর্তমান সরকারের বিশ্বাস রয়েছে: তথ্য প্রতিমন্ত্রী সাভার ও আশুলিয়ায় বেশিরভাগ পোশাক কারখানায় উৎপাদন স্বাভাবিক ৫ ধাপে ৪ হাজার ২৯০ ইউনিয়নে নির্বাচন হবে: ইসি সানাউল্লাহ শাপলা চত্বর গণহত্যা মামলায় ট্রাইব্যুনালে হাজির আসামিরা যুবকদের বিনামূল্যে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রশিক্ষণ দেবে সরকার অনলাইন নিউজ পোর্টালের মান বজায় রাখা জরুরি : তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ-তুরস্ক কৌশলগত সম্পর্ক নতুন উচ্চতায় নিতে ঢাকা ও আঙ্কারার অঙ্গীকার ককটেল ফুটিয়ে খুনি হাসিনাকে আর কখনো দেশে ফেরানো যাবে না: আমানউল্লাহ আমান কার্যক্রম নিষিদ্ধের পাশাপাশি আওয়ামী লীগের প্রচারণাও নিষিদ্ধ: তথ্য প্রতিমন্ত্রী

বাংলা ভাষার বিকাশ ও সুলতানি আমলের সাংস্কৃতিক অভ্যুদয়

  • সর্বশেষ হালনাগাদ : ০২:১২:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
  • ১০ বার দেখা হয়েছে

১২০৪ খ্রিষ্টাব্দে ইখতিয়ারুদ্দিন মুহাম্মদ বখতিয়ার খলজির বাংলা বিজয়ের পর থেকে সূচনা হয় এক নতুন রাজনৈতিক ও সামাজিক অধ্যায়ের। পরবর্তী সময়ে ১৩৫২ খ্রিষ্টাব্দে সুলতান শামসুদ্দিন ইলিয়াস শাহ সমগ্র বাংলাকে ঐক্যবদ্ধ করে ‘সুলতানে বাঙ্গালা’ উপাধিতে ভূষিত হন। এই সুলতানি আমলেই বাংলা ভাষা ও সংস্কৃতির ব্যাপক বিকাশ ঘটে, যা এ অঞ্চলের স্বাতন্ত্র্য ও সমৃদ্ধির ভিত্তি গড়ে তোলে।

ব্রাহ্মণ্য সমাজ ও সেন শাসকদের অধীনে যখন কথ্য বাংলা ভাষার চর্চা ও সাহিত্য রচনা কঠোরভাবে নিষিদ্ধ ছিল, তখন মুসলিম সুলতানরা বাংলা ভাষার পৃষ্ঠপোষকতায় এগিয়ে আসেন। সেন রাজারা রাজদরবার ও শিক্ষায় কেবল সংস্কৃতির অনুরাগী ছিলেন। অন্যদিকে স্বাধীন সুলতানদের উৎসাহে রাধাকৃষ্ণ ও পৌরাণিক কাহিনিগুলোর সহজ বাংলা অনুবাদ সম্ভব হয়। দীনেশচন্দ্র সেন ও সুকুমার সেনসহ গবেষকদের মতে, বাংলায় মুসলিম শাসন প্রতিষ্ঠার ফলেই ব্রাহ্মণদের একচেটিয়া মানসিকতার শৃঙ্খল ভেঙে সাধারণের ভাষা মর্যাদা পায়।

সুলতান গিয়াসউদ্দিন আজম শাহ নিজে ফারসি সাহিত্যের অনুরাগী হওয়ার পাশাপাশি বাংলায় জ্ঞানচর্চার পথ উন্মুক্ত করেন। মক্কা-মদিনায় শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন থেকে শুরু করে চীনের মিং রাজবংশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন—সবক্ষেত্রেই সুলতানি বাংলা আন্তর্জাতিক অঙ্গনে নিজ অবস্থান সুসংহত করেছিল। এভাবে রাজনৈতিক স্বাধীনতা এবং শাসকশ্রেণির উদার পৃষ্ঠপোষকতার ওপর ভর করেই বাংলা ভাষা আধুনিক রূপ পরিগ্রহ করে।

জনপ্রিয়

সীমান্তে বিজিবির সর্বোচ্চ সতর্কতা ও টহল বৃদ্ধি

বাংলা ভাষার বিকাশ ও সুলতানি আমলের সাংস্কৃতিক অভ্যুদয়

সর্বশেষ হালনাগাদ : ০২:১২:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬