Dhaka ০২:১২ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
যুবকদের বিনামূল্যে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রশিক্ষণ দেবে সরকার অনলাইন নিউজ পোর্টালের মান বজায় রাখা জরুরি : তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ-তুরস্ক কৌশলগত সম্পর্ক নতুন উচ্চতায় নিতে ঢাকা ও আঙ্কারার অঙ্গীকার ককটেল ফুটিয়ে খুনি হাসিনাকে আর কখনো দেশে ফেরানো যাবে না: আমানউল্লাহ আমান কার্যক্রম নিষিদ্ধের পাশাপাশি আওয়ামী লীগের প্রচারণাও নিষিদ্ধ: তথ্য প্রতিমন্ত্রী সাজার বিরুদ্ধে আপিল না করায় দেশে ফিরলেই হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর মানহীন বিশ্ববিদ্যালয় উচ্চ ডিগ্রিধারী বেকার তৈরি করেছে: রাষ্ট্রপতি ধর্মমন্ত্রীর উপস্থিতিতে সৌদিতে হজ চুক্তি স্বাক্ষরিত, কোটা বাড়াল ৫ হাজার আজ ঐতিহাসিক শহীদ নূর হোসেন দিবস জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী

গ্রামীণ উদ্ভাবনী পণ্য বিশ্ববাজারে নিতে বড় উদ্যোগ, কর্মসংস্থান হবে পৌনে এক কোটি মানুষের

  • সর্বশেষ হালনাগাদ : ০১:৫৯:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
  • ১৪ বার দেখা হয়েছে

গ্রামের ঐতিহ্যবাহী ও উদ্ভাবনী পণ্যকে আধুনিক প্রযুক্তির ছোঁয়ায় বিশ্বমানের করে গড়ে তোলার উদ্যোগ নিয়েছে সরকার। ‘ওয়ান ভিলেজ, ওয়ান প্রোডাক্ট’ কর্মসূচির আওতায় প্রান্তিক কারিগরদের উৎপাদিত পণ্যকে নান্দনিক ডিজাইন ও ব্র্যান্ডিংয়ের মাধ্যমে দেশ-বিদেশের মূলধারার বাজারে পৌঁছে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। এর মাধ্যমে গ্রামীণ অর্থনীতি জোরদার হওয়ার পাশাপাশি প্রায় পৌনে এক কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে, যার বড় অংশই হবে নারীদের।

এ লক্ষ্য বাস্তবায়নে সরকারের গঠিত স্টিয়ারিং কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। কর্মসূচির অংশ হিসেবে ঢাকার পূর্বাচলে ১৬০ একর জমিতে একটি ‘সেন্ট্রাল ক্রিয়েটিভ হাব’ গড়ে তোলা হবে। চলতি ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে এই সৃজনশীল অর্থনীতি খাতের জন্য ৩০০ কোটি টাকা সরাসরি বরাদ্দের প্রস্তাব রয়েছে। এছাড়া বাংলাদেশ ব্যাংকের সিএসআর তহবিল থেকে আরও ৫০০ কোটি টাকা সংগ্রহের পরিকল্পনা রয়েছে।

অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, জাতীয় জিডিপিতে সৃজনশীল শিল্পের অবদান ১ দশমিক ৫ শতাংশে উন্নীত করতে ‘ক্রিয়েটেড ইন বাংলাদেশ’ নামে একটি জাতীয় ব্র্যান্ড চালুর প্রস্তুতি চলছে। পাশাপাশি আন্তর্জাতিক মানের ফিল্ম স্টুডিও ও ওটিটি খাতের উন্নয়ন করা হবে। প্রাথমিক পর্যায়ে শীতলপাটি, শতরঞ্জি, তাঁতশিল্প, মৃৎশিল্প ও বুননশিল্প নিয়ে পাইলট প্রকল্প শুরু হবে এবং পরবর্তীতে প্রতিটি গ্রামের একটি নির্দিষ্ট পণ্যকে ব্র্যান্ড হিসেবে রূপ দেওয়া হবে।

পরিকল্পনা অনুযায়ী, পণ্য উৎপাদন থেকে শুরু করে প্রক্রিয়াজাতকরণ, প্যাকেজিং, মান নিয়ন্ত্রণ, পরিবহন ও ডিজিটাল মার্কেটিং পর্যন্ত পুরো সাপ্লাই চেইনে বিশাল কর্মসংস্থান তৈরি হবে। বিশেষজ্ঞরা বলছেন, এ উদ্যোগ সফল করতে মানসম্পন্ন কাঁচামাল, সহজ শর্তে ঋণ, জিআই সুরক্ষা এবং আন্তর্জাতিক ক্রেতাদের সঙ্গে সরাসরি সংযোগ নিশ্চিত করা অত্যন্ত জরুরি।

জনপ্রিয়

পাকিস্তানের দুই প্রদেশে সংঘর্ষে নিহত ২৮ জন

গ্রামীণ উদ্ভাবনী পণ্য বিশ্ববাজারে নিতে বড় উদ্যোগ, কর্মসংস্থান হবে পৌনে এক কোটি মানুষের

সর্বশেষ হালনাগাদ : ০১:৫৯:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬