Dhaka ০১:২৭ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
যুবকদের বিনামূল্যে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রশিক্ষণ দেবে সরকার অনলাইন নিউজ পোর্টালের মান বজায় রাখা জরুরি : তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ-তুরস্ক কৌশলগত সম্পর্ক নতুন উচ্চতায় নিতে ঢাকা ও আঙ্কারার অঙ্গীকার ককটেল ফুটিয়ে খুনি হাসিনাকে আর কখনো দেশে ফেরানো যাবে না: আমানউল্লাহ আমান কার্যক্রম নিষিদ্ধের পাশাপাশি আওয়ামী লীগের প্রচারণাও নিষিদ্ধ: তথ্য প্রতিমন্ত্রী সাজার বিরুদ্ধে আপিল না করায় দেশে ফিরলেই হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর মানহীন বিশ্ববিদ্যালয় উচ্চ ডিগ্রিধারী বেকার তৈরি করেছে: রাষ্ট্রপতি ধর্মমন্ত্রীর উপস্থিতিতে সৌদিতে হজ চুক্তি স্বাক্ষরিত, কোটা বাড়াল ৫ হাজার আজ ঐতিহাসিক শহীদ নূর হোসেন দিবস জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী

ডিআরইউতে ডায়াবেটিস ও জরায়ুমুখ ক্যানসার স্ক্রিনিং ক্যাম্প অনুষ্ঠিত

  • সর্বশেষ হালনাগাদ : ০১:১৮:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
  • ১৩ বার দেখা হয়েছে

ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)-এর সদস্য ও তাঁদের পরিবারের স্বাস্থ্য সুরক্ষায় ডায়াবেটিস পরীক্ষা এবং বিনা মূল্যে জরায়ুমুখ ক্যানসার স্ক্রিনিং ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার (১১ নভেম্বর) ডিআরইউ প্রাঙ্গণে এই ক্যাম্প শুরু হয়।

সকাল ১০টা থেকে নারী সদস্য, সদস্যদের স্ত্রী ও কন্যাসন্তানদের জন্য বিনা মূল্যে জরায়ুমুখ ক্যানসার স্ক্রিনিং কার্যক্রম পরিচালনা করা হয়। পরে বেলা সাড়ে ১১টায় ক্যাম্পের উদ্বোধন ও মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়।

ডিআরইউ সভাপতি আবু সালেহ আকনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশন অব ক্লিনিক্যাল এন্ডোক্রাইনোলজিস্ট অ্যান্ড ডায়াবেটোলজিস্টস অব বাংলাদেশের (এসেডবি) সভাপতি অধ্যাপক ডা. ফরিদ উদ্দিন।

বিশেষ অতিথি ছিলেন এসেডবির সদস্য ও গণস্বাস্থ্য সমাজভিত্তিক ক্যানসার হাসপাতালের প্রকল্প সমন্বয়কারী অধ্যাপক ডা. মো. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন। এছাড়াও অধ্যাপক ডা. ইন্দ্রজিৎ প্রসাদ, ডা. মাজহারুল ইসলাম সোহেল, ডা. সোহেল খান, ডা. এম এ হালিম খান, ডা. নুরুল আমিন দিপু, ডা. মো. জাহাঙ্গীর আলম, ডা. ফারুক হোসেন, ডা. তাহমিনা ফেরদৌসী, ডা. ফয়সাল আহমেদ ও ডা. খায়রুল ইসলামসহ সংশ্লিষ্ট চিকিৎসক ও অতিথিরা উপস্থিত ছিলেন।

আলোচকরা বলেন, আগামী ১৪ নভেম্বর বিশ্ব ডায়াবেটিস দিবস। এই দিবসকে সামনে রেখে ডায়াবেটিস সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এ ধরনের উদ্যোগ মানুষের মধ্যে সচেতনতা তৈরির পাশাপাশি প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণেও সহায়ক হবে।

বক্তারা আরও জানান, বর্তমান বিশ্বে ডায়াবেটিস আক্রান্ত রোগীর সংখ্যা প্রায় ৫০ কোটি এবং ২০৩০ সালের মধ্যে তা ৬০ কোটি ছাড়িয়ে যেতে পারে। বাংলাদেশে সত্তরের দশকে ডায়াবেটিসের প্রবণতা ছিল মাত্র ২ শতাংশের মতো, যা বর্তমানে ঢাকা শহরেই প্রায় ১২ শতাংশ ছুঁয়েছে। এর পাশাপাশি প্রি-ডায়াবেটিসের হার প্রায় ১০ শতাংশ। সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, গ্রামাঞ্চলেও এর সামগ্রিক প্রবণতা ৫ থেকে ৮ শতাংশের মতো। দেশে গর্ভকালীন ডায়াবেটিসের হার উন্নত বিশ্বের তুলনায় অনেক বেশি। নতুন প্রজন্মের ছেলেমেয়েদের মধ্যে মেদভুঁড়ির হার বৃদ্ধি এবং শারীরিক পরিশ্রমের প্রতি অনীহার কারণে ডায়াবেটিসের হার দিনে দিনে বাড়তেই থাকবে। এভাবে ডায়াবেটিস বাড়তে থাকলে শুধু এর কারণেই দেশের অর্থনৈতিক ভারসাম্য মারাত্মক চ্যালেঞ্জের সম্মুখীন হবে।

ক্যাম্পে ডিআরইউ সদস্য ও তাঁদের পরিবারের সদস্যসহ দুই শতাধিক সাংবাদিক ও সাধারণ মানুষ স্বাস্থ্যসেবা গ্রহণের জন্য উপস্থিত হন।

অনুষ্ঠানে ডিআরইউর সহসভাপতি মেহদী আজাদ মাসুম, আপ্যায়ন সম্পাদক আমিনুল হক ভূঁইয়া, কল্যাণ সম্পাদক রফিক মৃধা, কার্যনির্বাহী সদস্য মাহফুজ সাদি ও সুমন চৌধুরীসহ সংগঠনের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

জনপ্রিয়

অপরাধ দমনে মোহাম্মদপুরে আধুনিক ক্যামেরা চালু

ডিআরইউতে ডায়াবেটিস ও জরায়ুমুখ ক্যানসার স্ক্রিনিং ক্যাম্প অনুষ্ঠিত

সর্বশেষ হালনাগাদ : ০১:১৮:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬