Dhaka ০১:৩৮ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
যুবকদের বিনামূল্যে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রশিক্ষণ দেবে সরকার অনলাইন নিউজ পোর্টালের মান বজায় রাখা জরুরি : তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ-তুরস্ক কৌশলগত সম্পর্ক নতুন উচ্চতায় নিতে ঢাকা ও আঙ্কারার অঙ্গীকার ককটেল ফুটিয়ে খুনি হাসিনাকে আর কখনো দেশে ফেরানো যাবে না: আমানউল্লাহ আমান কার্যক্রম নিষিদ্ধের পাশাপাশি আওয়ামী লীগের প্রচারণাও নিষিদ্ধ: তথ্য প্রতিমন্ত্রী সাজার বিরুদ্ধে আপিল না করায় দেশে ফিরলেই হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর মানহীন বিশ্ববিদ্যালয় উচ্চ ডিগ্রিধারী বেকার তৈরি করেছে: রাষ্ট্রপতি ধর্মমন্ত্রীর উপস্থিতিতে সৌদিতে হজ চুক্তি স্বাক্ষরিত, কোটা বাড়াল ৫ হাজার আজ ঐতিহাসিক শহীদ নূর হোসেন দিবস জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী

মানুষের সামনে না কেঁদে আল্লাহর কাছে প্রার্থনা করাই উত্তম: সানিয়া মির্জা

  • সর্বশেষ হালনাগাদ : ১০:৫৫:১৪ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
  • ১৭ বার দেখা হয়েছে

জীবনের কঠিন পরিস্থিতিতে মানুষের কাছে সান্ত্বনা না খুঁজে মহান সৃষ্টিকর্তার দরবারে নিজের দুঃখ-কষ্ট প্রকাশ করাই সবচেয়ে উত্তম বলে মন্তব্য করেছেন ভারতের সাবেক টেনিস তারকা সানিয়া মির্জা। নামাজের মাদুরে বসে আল্লাহর কাছে কান্নাকাটি করার গুরুত্ব তুলে ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া তাঁর একটি আধ্যাত্মিক বার্তা ব্যাপকভাবে আলোচিত হচ্ছে।

ইনস্টাগ্রাম স্টোরিতে দেওয়া এক বার্তায় তিনি উল্লেখ করেন, কোনো মানুষের সামনে চোখের জল ফেলার চেয়ে নামাজের স্থানে বসে আল্লাহর কাছে কান্নাকাটি করা কোটি গুণ শ্রেয়। সানিয়ার এই বক্তব্যে কঠিন পরিস্থিতিতে ঈমান ধরে রাখা, দোয়া করা এবং সৃষ্টিকর্তার ওপর পূর্ণ ভরসা রাখার গুরুত্ব ফুটে উঠেছে। জীবনের নানা প্রতিকূলতার মধ্যেও তিনি কীভাবে আধ্যাত্মিক প্রশান্তি খুঁজে পান, তা তাঁর অনুসারীদের বিশেষভাবে নজর কেড়েছে।

পরিবারের সদস্যদের সঙ্গে পবিত্র হজ পালন করার অভিজ্ঞতার কথা স্মরণ করে তিনি সৃষ্টিকর্তার প্রতি গভীর কৃতজ্ঞতা ব্যক্ত করেছিলেন। হজ পালনের সেই স্মৃতিকে নিজের শরীর ও আত্মার জন্য এক অনন্য অভিজ্ঞতা হিসেবে বর্ণনা করেন তিনি। এর আগেও একাধিকবার ‘সবর’ বা ধৈর্যের গভীর ব্যাখ্যা দিয়ে সানিয়া লিখেছেন—ভেতরে কষ্ট চেপে রেখেও মুখে হাসি ধরে রাখা, চোখের পানি আড়াল করা, অন্যকে ক্ষমা করা এবং সৃষ্টিকর্তার পরিকল্পনার ওপর অটুট বিশ্বাস রাখাই হলো প্রকৃত সবরের পরিচয়।

উল্লেখ্য, পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিকের সঙ্গে ২০১০ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন সানিয়া মির্জা। পরবর্তীতে তাদের বিচ্ছেদের বিষয়টি প্রকাশ্যে আসে। এই দম্পতির একটি সন্তান রয়েছে। ব্যক্তিগত জীবন নিয়ে খুব বেশি আলোচনা না করলেও সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি নিয়মিত ধৈর্য, আত্মবিশ্বাস ও আধ্যাত্মিকতা নিয়ে অনুপ্রেরণামূলক বার্তা শেয়ার করে থাকেন।

জনপ্রিয়

অপরাধ দমনে মোহাম্মদপুরে আধুনিক ক্যামেরা চালু

মানুষের সামনে না কেঁদে আল্লাহর কাছে প্রার্থনা করাই উত্তম: সানিয়া মির্জা

সর্বশেষ হালনাগাদ : ১০:৫৫:১৪ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬