Dhaka ০২:৩৭ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
যুবকদের বিনামূল্যে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রশিক্ষণ দেবে সরকার অনলাইন নিউজ পোর্টালের মান বজায় রাখা জরুরি : তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ-তুরস্ক কৌশলগত সম্পর্ক নতুন উচ্চতায় নিতে ঢাকা ও আঙ্কারার অঙ্গীকার ককটেল ফুটিয়ে খুনি হাসিনাকে আর কখনো দেশে ফেরানো যাবে না: আমানউল্লাহ আমান কার্যক্রম নিষিদ্ধের পাশাপাশি আওয়ামী লীগের প্রচারণাও নিষিদ্ধ: তথ্য প্রতিমন্ত্রী সাজার বিরুদ্ধে আপিল না করায় দেশে ফিরলেই হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর মানহীন বিশ্ববিদ্যালয় উচ্চ ডিগ্রিধারী বেকার তৈরি করেছে: রাষ্ট্রপতি ধর্মমন্ত্রীর উপস্থিতিতে সৌদিতে হজ চুক্তি স্বাক্ষরিত, কোটা বাড়াল ৫ হাজার আজ ঐতিহাসিক শহীদ নূর হোসেন দিবস জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী

শাবিপ্রবিতে ‘নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের’ প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ

  • সর্বশেষ হালনাগাদ : ০৯:২৭:২৮ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
  • ১৭ বার দেখা হয়েছে

দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ককটেল বিস্ফোরণ, নৈরাজ্য ও অপতৎপরতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখা ছাত্রদল।

সোমবার (১০ নভেম্বর) রাত সাড়ে ৯টায় ক্যাম্পাসের শাহপরান হলের সামনে থেকে মিছিলটি বের করেন নেতা-কর্মীরা। ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি প্রধান ফটকে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলে নেতৃত্ব দেন শাবিপ্রবি ছাত্রদলের সভাপতি রাহাত জামান, সহসভাপতি মুহাম্মদ সোহাগ ও সাধারণ সম্পাদক নাঈম সরকার। এ সময় সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। মিছিলে ‘নিষিদ্ধ ছাত্রলীগের’ নৈরাজ্য ও চক্রান্তের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন তাঁরা।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, ‘নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের’ নেতা-কর্মীরা ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা করছেন। শিক্ষার্থীদের মধ্যে ভয় ও সন্ত্রাস ছড়ানোর অপচেষ্টা প্রতিহত করা হবে বলেও জানান তাঁরা।

শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক নাঈম সরকার বলেন, ‘ছাত্রলীগ একটি নিষিদ্ধ ও চিহ্নিত সন্ত্রাসী সংগঠন। ক্যাম্পাস কিংবা দেশের কোথাও তাদের নৈরাজ্য সহ্য করা হবে না। শিক্ষার্থীদের নিরাপত্তা ও ক্যাম্পাসের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে ছাত্রদল কঠোর অবস্থানে থাকবে।’ তিনি আরও বলেন, ‘ছাত্রলীগের যেকোনো অপতৎপরতা ও চক্রান্ত রাজপথে থেকে প্রতিহত করতে শাবিপ্রবি ছাত্রদল প্রস্তুত রয়েছে। সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে এসব চক্রান্ত নস্যাৎ করা হবে।’

সমাবেশ থেকে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ককটেল বিস্ফোরণ ও নাশকতায় জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তার এবং কঠোর শাস্তির দাবি জানান নেতা-কর্মীরা।

জনপ্রিয়

মৌলভীবাজার সীমান্তে গত দুই সপ্তাহে ৭০ জনের বেশি অনুপ্রবেশ প্রতিহত করেছেন বিজিবি

শাবিপ্রবিতে ‘নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের’ প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ

সর্বশেষ হালনাগাদ : ০৯:২৭:২৮ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬