সৌদি আরবের জেদ্দায় হজের সার্বিক ব্যবস্থাপনা আধুনিকায়ন, প্রযুক্তির সম্প্রসারণ এবং হাজিদের সেবার মান বৃদ্ধির লক্ষ্য নিয়ে শুরু হয়েছে চার দিনব্যাপী ষষ্ঠ হজ সম্মেলন ও প্রদর্শনী। আন্তর্জাতিক এই সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন ধর্ম বিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ।
সম্মেলনের উদ্বোধন করেন মক্কার ডেপুটি গভর্নর প্রিন্স সউদ বিন মিশাল বিন আব্দুল আজিজ। অনুষ্ঠানে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রী ড. তৌফিক বিন ফাউজান আল-রাবিয়াহসহ বিশ্বের প্রায় ১২০টি দেশের ধর্মমন্ত্রী এবং সংশ্লিষ্ট সরকারি প্রতিনিধিরা অংশ নিচ্ছেন।
সম্মেলনের পাশাপাশি আয়োজিত প্রদর্শনীতে ৩২৫টিরও বেশি আন্তর্জাতিক ও স্থানীয় প্রতিষ্ঠান অংশ নিয়ে হজ ব্যবস্থাপনায় স্মার্ট প্রযুক্তি ও আধুনিক সমাধান তুলে ধরছে। সম্মেলনে ২০২৭ সালের হজ ব্যবস্থাপনা সংক্রান্ত একটি চুক্তি বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে।


























