Dhaka ০২:১১ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
যুবকদের বিনামূল্যে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রশিক্ষণ দেবে সরকার অনলাইন নিউজ পোর্টালের মান বজায় রাখা জরুরি : তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ-তুরস্ক কৌশলগত সম্পর্ক নতুন উচ্চতায় নিতে ঢাকা ও আঙ্কারার অঙ্গীকার ককটেল ফুটিয়ে খুনি হাসিনাকে আর কখনো দেশে ফেরানো যাবে না: আমানউল্লাহ আমান কার্যক্রম নিষিদ্ধের পাশাপাশি আওয়ামী লীগের প্রচারণাও নিষিদ্ধ: তথ্য প্রতিমন্ত্রী সাজার বিরুদ্ধে আপিল না করায় দেশে ফিরলেই হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর মানহীন বিশ্ববিদ্যালয় উচ্চ ডিগ্রিধারী বেকার তৈরি করেছে: রাষ্ট্রপতি ধর্মমন্ত্রীর উপস্থিতিতে সৌদিতে হজ চুক্তি স্বাক্ষরিত, কোটা বাড়াল ৫ হাজার আজ ঐতিহাসিক শহীদ নূর হোসেন দিবস জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী

মিজোরামে অস্ত্রের বড় চালান, গন্তব্য বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম

  • সর্বশেষ হালনাগাদ : ১০:৪০:৫০ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬
  • ১৪ বার দেখা হয়েছে

ভারতের মিজোরামের দুর্গম পাহাড়ি অঞ্চলে অস্ত্রের গোপন মজুত গড়ে তোলা হচ্ছে, যার চূড়ান্ত গন্তব্য বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম। দেশটির তদন্ত সংস্থা ও পুলিশের তথ্যে এই চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। গত বছর ও চলতি বছরে পরিচালিত পৃথক অভিযানে একে-৪৭ রাইফেলসহ বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধারের ঘটনায় বাংলাদেশে অস্ত্র পাচারের একটি বড় পরিকল্পনার বিষয়টি স্পষ্ট হয়েছে।

গত বছরের জানুয়ারি মাসে ছয়টি একে-৪৭ রাইফেল এবং ১০ হাজারের বেশি গুলি উদ্ধারের ঘটনার পর থেকেই বাংলাদেশের একটি সশস্ত্র গোষ্ঠীর কাছে অস্ত্র সরবরাহের এই ষড়যন্ত্রের বিষয়টি নজরে আসে ভারতের জাতীয় তদন্ত সংস্থার (এনআইএ)। ধারাবাহিকতায় চলতি বছরের মে মাসে গ্রেপ্তার তিন সন্দেহভাজনের দেওয়া তথ্যের ভিত্তিতে আরও দুটি একে-৪৭ রাইফেল ও বিপুল অস্ত্র উদ্ধার করা হয়।

আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী ও গোয়েন্দাদের সূত্রে জানা গেছে, সীমান্ত পেরিয়ে অস্ত্র সরবরাহের এই অপচেষ্টা এখনো থামেনি। আটক ব্যক্তিরা কেবল বাহক বা সংরক্ষক হিসেবে কাজ করছিলেন, নাকি এর পেছনে বড় কোনো অর্থদাতা ও সমন্বয়কারী চক্র সক্রিয় রয়েছে, তা খতিয়ে দেখছেন দেশের গোয়েন্দারা।

এদিকে পার্বত্য অঞ্চলে নিরাপত্তা জোরদার করার অংশ হিসেবে গত বছরের শুরু থেকে চলতি বছরের ২৯ অক্টোবর পর্যন্ত রাঙামাটিতে সেনাবাহিনীর অভিযানে অস্ত্র উদ্ধারের অন্তত চারটি সফল ঘটনা ঘটেছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) তথ্য অনুযায়ী, গত বছরের মার্চ, জুন ও জুলাই মাসে কাউখালী এবং সাজেক এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এসএমজি, দেশীয় বন্দুক ও বিপুল গুলি উদ্ধার করা হয়। সর্বশেষ চলতি বছরের আগস্ট মাসেও মাচলং এলাকায় অস্ত্র ও কার্তুজ পাওয়ার ঘটনা ঘটে।

সেনাবাহিনী সূত্র জানায়, মিজোরামে উদ্ধার হওয়া এসব অস্ত্র মূলত পাহাড়ি এলাকার সন্ত্রাসী গোষ্ঠীগুলোর জন্যই আনা হচ্ছিল। জব্দকৃত চালানের বাইরে আরও বহু অস্ত্র বিভিন্ন উপায়ে সীমান্তে প্রবেশ করেছে বলে আশঙ্কা করা হচ্ছে। আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষক অধ্যাপক ড. এম শাহিদুজ্জামান মনে করেন, পাহাড়ে অস্ত্রের এই বিপজ্জনক প্রবাহ রোধ করতে হলে কেবল অস্ত্র উদ্ধার করলেই চলবে না, বরং এর মূল উৎস এবং সরবরাহ চক্রের সঙ্গে জড়িত প্রত্যেককে আইনের আওতায় আনতে হবে।

জনপ্রিয়

পাকিস্তানের দুই প্রদেশে সংঘর্ষে নিহত ২৮ জন

মিজোরামে অস্ত্রের বড় চালান, গন্তব্য বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম

সর্বশেষ হালনাগাদ : ১০:৪০:৫০ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬