Dhaka ০২:২৩ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

পরিচালকের কণ্ঠ নকল করে অভিনয়প্রার্থী যুবকের লাখ টাকা হাতিয়ে নিল জালিয়াত চক্র

  • সর্বশেষ হালনাগাদ : ০১:৩৮:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
  • ১২ বার দেখা হয়েছে

সিনেমায় অভিনয়ের সুযোগ দেওয়ার কথা বলে এক যুবকের কাছ থেকে প্রায় দুই লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। কলকাতার জনপ্রিয় পরিচালক রাজ চক্রবর্তীর কণ্ঠস্বর কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির মাধ্যমে নকল করে এই প্রতারণা চালানো হয়েছে বলে প্রাথমিক তদন্তে জানিয়েছে পুলিশ। ঘটনাটি নিয়ে বাঁশদ্রোণী থানায় লিখিত অভিযোগ দায়েরের পর তদন্ত শুরু হয়েছে।

পুলিশ সূত্রের খবর, সামাজিক যোগাযোগমাধ্যমে একটি নামী প্রযোজনা প্রতিষ্ঠানের ভুয়া পেজে ঐতিহাসিক পটভূমির নতুন সিনেমার বিষয়ে বিজ্ঞাপন দেখেন ভুক্তভোগী যুবক। সেখানে যোগাযোগের পর তাঁকে পরিচালকের ব্যক্তিগত নম্বর বলে একটি মুঠোফোন নম্বর দেওয়া হয়। ওই নম্বরে কথা বললে নিজেকে পরিচালক দাবি করা ব্যক্তি নিবন্ধনের নামে সুমিত কুমার নামক একজনের ব্যাংক হিসাবে ৩০ হাজার টাকা পাঠাতে বলেন।

পরবর্তী সময়ে অডিশন ও লুক টেস্টের নামে ভুয়া চুক্তিপত্র এবং নথি দেখিয়ে আরও কয়েক দফায় টাকা চাওয়া হয়। প্রতারকদের কথায় বিশ্বাস করে শুভজিৎ ও অজিতা নামের দুটি ব্যাংক হিসাবে দুই কিস্তিতে আরও ৯২ হাজার টাকা পাঠান ওই যুবক। পরে দ্বিতীয় দফার অডিশনের কথা বলে অতিরিক্ত ৮৫ হাজার টাকা দাবি করা হলে তিনি টাকা দেন, তবে বারবার অর্থ চাওয়ায় তাঁর মনে সন্দেহের উদ্রেক হয়।

পরিচিতদের সাথে পরামর্শের পর প্রতারিত হওয়ার বিষয়টি অনুধাবন করে তিনি পুলিশের কাছে লিখিত অভিযোগ করেন। পুলিশ ব্যাংক হিসাব ও ফোন নম্বরের তথ্য বিশ্লেষণ করে চক্রটিকে শনাক্ত করার চেষ্টা করছে। এ ধরনের প্রতারণা থেকে রক্ষা পেতে কোনো প্রযোজনা প্রতিষ্ঠান বা পরিচালকের নামে আগাম টাকা চাওয়া হলে তা যাচাই না করে লেনদেন না করার পরামর্শ দেওয়া হয়েছে।

জনপ্রিয়

পুলিশকে মাত্রাতিরিক্ত শক্তি প্রয়োগের সংস্কৃতি থেকে বের করে আনা হয়েছে: তথ্য উপদেষ্টা

পরিচালকের কণ্ঠ নকল করে অভিনয়প্রার্থী যুবকের লাখ টাকা হাতিয়ে নিল জালিয়াত চক্র

সর্বশেষ হালনাগাদ : ০১:৩৮:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬