Dhaka ০৩:০০ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কতটা প্রভাব ফেলবে ইরান যুদ্ধের গতি-প্রকৃতিতে?

  • সর্বশেষ হালনাগাদ : ০৮:৩২:১২ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬
  • ৬ বার দেখা হয়েছে

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের ফলাফল ইরান যুদ্ধের ভবিষ্যৎ গতি-প্রকৃতিতে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন কুইন্সি ইনস্টিটিউট ফর রেসপনসিবল স্টেটক্রাফটের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট ত্রিতা পারসি। তাঁর মতে, মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানরা বিপর্যয়ের মুখে পড়লে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান ইস্যুতে আরও বেশি বেপরোয়া পদক্ষেপ নিতে পারেন। আলজাজিরার সঙ্গে এক সাক্ষাৎকারে পারসি ২০২০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের পরবর্তী পরিস্থিতির উদাহরণ টেনে এই আশঙ্কার কথা জানান।

পারসি বলেন, ২০২০ সালের নভেম্বর থেকে ২০২১ সালের জানুয়ারি পর্যন্ত সময়ে ট্রাম্প যেভাবে নিজের রাজনৈতিক স্বার্থে ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নিতে উদগ্রীব ছিলেন, এবারও তার পুনরাবৃত্তি হতে পারে। বিশেষ করে ইসরায়েল সরকারের পক্ষ থেকেও ট্রাম্পের ওপর বাড়তি চাপ থাকতে পারে। কারণ, ডেমোক্র্যাট দল কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ পেলে ইরান যুদ্ধ চালিয়ে যাওয়ার ক্ষেত্রে বড় ধরনের বাধা সৃষ্টি করতে পারবে এবং যুদ্ধের আর্থিক বরাদ্দও আটকে দিতে সক্ষম হবে।

বিশ্লেষকদের আশঙ্কা, নতুন কংগ্রেসের অধিবেশন বসার আগেই অর্থাৎ আগামী জানুয়ারি মাসের মধ্যে ইসরায়েলি প্রশাসনের প্রভাবে ট্রাম্প ইরানে বড় ধরনের তৃতীয় দফার হামলায় জড়িয়ে পড়তে পারেন। সব মিলিয়ে মার্কিন মধ্যবর্তী নির্বাচনের ফলাফলের ওপর এই সংঘাতের পরবর্তী রূপ অনেকটাই নির্ভর করছে বলে মনে করছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কতটা প্রভাব ফেলবে ইরান যুদ্ধের গতি-প্রকৃতিতে?

সর্বশেষ হালনাগাদ : ০৮:৩২:১২ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬