Dhaka ০২:২৫ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

সাবেক এমপি বিএম মোজাম্মেল হক হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার

  • সর্বশেষ হালনাগাদ : ০৮:১৩:২৩ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬
  • ৫ বার দেখা হয়েছে

জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর ভাটারা এলাকায় শামীম মিয়াকে হত্যাচেষ্টার মামলায় শরীয়তপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হককে গ্রেপ্তার দেখানো হয়েছে। সোমবার দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলামের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। আসামিপক্ষের আইনজীবী লিটন মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত ২৭ অক্টোবর এ মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেছিলেন মামলার তদন্ত কর্মকর্তা ভাটারা থানার উপপরিদর্শক হাবিবুর রহমান। আজ নির্ধারিত দিনে তাকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে কারাগار থেকে আদালতে হাজির করা হয়। এ সময় রাষ্ট্রপক্ষের আইনজীবী আসামiniকে ওই মামলায় গ্রেপ্তার দেখানোর সপক্ষে যুক্তি তুলে ধরেন এবং আসামিপক্ষের আইনজীবীরা এর বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তাকে মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দেন। মামলার বিবরণে প্রকাশ, গত ২০২৪ সালের ১৯ জুলাই ভাটারা থানার ১০০ ফুট এলাকায় ছাত্র-জনতার বৈষম্যবিরোধী আন্দোলনে যোগ দিয়ে গুলিবিদ্ধ হন বাদী শামীম মিয়া। পরে চিকিৎসা শেষে তিনি বিগত সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বিভিন্ন নেতাকর্মীকে আসামি করে এই হত্যাচেষ্টা মামলা দায়ের করেন।

জনপ্রিয়

ইউরোপের ৭ দেশের সুপারমার্কেটে নজিরবিহীন সাইবার হামলা

সাবেক এমপি বিএম মোজাম্মেল হক হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার

সর্বশেষ হালনাগাদ : ০৮:১৩:২৩ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬