Dhaka ০৩:৩০ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

মানবপাচার মামলায় পাংশার দুই ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড

  • সর্বশেষ হালনাগাদ : ০৭:৫৯:০০ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬
  • ৩ বার দেখা হয়েছে

রাজবাড়ীতে মানবপাচার মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার রাজবাড়ী মানবপাচার ও অভিবাসী চোরাচালান অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক ও জেলা ও দায়রা জজ মো. তহিদুল ইসলাম এই রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন রাজবাড়ী জেলার পাংশা উপজেলার ধুলিয়াট গ্রামের বাসিন্দা আদু মণ্ডলের ছেলে মো. রেজাউল মণ্ডল এবং মৃত আতর আলী মিয়ার ছেলে মো. শহিদুল মিয়া।

মামলার বিবরণ অনুযায়ী, ২০১২ সালের ১০ মে রাত ১০টার দিকে বেড়াতে যাওয়ার কথা বলে ফারুক (১৬) ও তাঁর খালাতো ভাই আজিজুল ইসলামকে প্রলোভন দেখিয়ে বাড়ি থেকে নিয়ে যান রেজাউল মণ্ডল ও শহিদুল মিয়া। ঘটনার ১৭ দিন পর পাচারকারীদের কাছ থেকে কৌশলে পালিয়ে বাড়ি ফেরেন আজিজুল ইসলাম। তবে এরপর থেকে ফারুকের আর কোনো সন্ধান পাওয়া যায়নি। দীর্ঘ ১৪ বছর ধরে নিখোঁজ ছেলের সন্ধান করে আসছে তাঁর পরিবার।

রায় ঘোষণার সময় দুই আসামিই আদালতে অনুপস্থিত ছিলেন। তাঁদের বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত প্রত্যেককে যাবজ্জীবন কারাদণ্ড এবং ৫ লাখ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন। এই অর্থদণ্ড অনাদায়ে তাঁদের আরও এক বছরের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

এছাড়াও, আদালত প্রত্যেককে ১০ বছরের সশ্রম কারাদণ্ড এবং ১ লাখ টাকা করে অর্থদণ্ড দিয়েছেন, যা অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। আদালতের আদেশে উল্লেখ করা হয়েছে, উভয় ধারার সাজা একসঙ্গে কার্যকর হবে। পাশাপাশি, পলাতক আসামিদের বিরুদ্ধে আগে জারি করা গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহার করে সাজা উল্লেখপূর্বক নতুন করে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দিয়েছেন বিচারক।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

মানবপাচার মামলায় পাংশার দুই ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড

সর্বশেষ হালনাগাদ : ০৭:৫৯:০০ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬