Dhaka ০৩:৩১ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

ছাত্রদল নেতা শাকিল হত্যা: সাবেক এমপি পুত্র নুরুজ্জামান মিন্টু ফের রিমান্ডে

  • সর্বশেষ হালনাগাদ : ০৭:৫৬:৪৪ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬
  • ৩ বার দেখা হয়েছে

নাটোরের গুরুদাসপুরে পৌর ছাত্রদলের সদস্য সচিব শাকিল ইসলাম হত্যা মামলায় নাটোর-৪ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল আজিজের ছেলে নুরুজ্জামান মিন্টুকে আবারও দুই দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

সোমবার গুরুদাসপুর আমলি আদালতের বিচারক মাহমুদুল হাসান রিমান্ড শুনানি শেষে এই আদেশ দেন। জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, ছাত্রদল নেতা শাকিল হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার মিন্টুকে ব্যাপক জিজ্ঞাসাবাদের জন্য দ্বিতীয় দফায় সাত দিনের রিমান্ড আবেদন করা হয়েছিল। শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। বর্তমানে নুরুজ্জামান মিন্টু ডিবি হেফাজতে রয়েছেন।

ওসি আরও জানান, প্রথম দফায় রিমান্ডে থাকাকালীন মিন্টুর দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে আলামিন হোসেন (২৬) ও আনিসুর রহমান (২৫) নামের দুজনকে আটক করা হয়। পরে তাদের এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। তবে তদন্তের স্বার্থে এই মুহূর্তে বিস্তারিত কিছু বলতে রাজি হননি তিনি।

নাটোরের কোর্ট পুলিশের পরিদর্শক আসমাউল হক জানান, এর আগে গত ২৭ অক্টোবর বিকেলে নুরুজ্জামান মিন্টুকে আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা সাত দিনের রিমান্ড আবেদন করলে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন। ওই রিমান্ড শেষে গত শুক্রবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় আসামিকে পুনরায় আদালতে হাজির করা হলে বিচারক রিমান্ড শুনানি মুলতবি রেখে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছিলেন।

উল্লেখ্য, গত ১৪ অক্টোবর রাতে গুরুদাসপুর পৌর শহরের চাঁচকৈড় বাজারপাড়া এলাকায় হেলমেট পরিহিত সশস্ত্র দুর্বৃত্তদের অতর্কিত হামলায় গুরুতর আহত হন পৌর ছাত্রদলের সদস্য সচিব শাকিল ইসলাম। এ সময় দুর্বৃত্তরা শাকিলকে কুপিয়ে ও পিটিয়ে জখম করে মোটরসাইকেলে দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরবর্তীতে অবস্থার অবনতি হলে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ২৬ অক্টোবর তার মৃত্যু হয়।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

ছাত্রদল নেতা শাকিল হত্যা: সাবেক এমপি পুত্র নুরুজ্জামান মিন্টু ফের রিমান্ডে

সর্বশেষ হালনাগাদ : ০৭:৫৬:৪৪ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬