Dhaka ০৫:৩০ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

যুদ্ধের প্রভাবে আন্তর্জাতিক বাজারে অস্থিরতা, জার্মানিতে গ্যাসের মজুত তলানিতে

  • সর্বশেষ হালনাগাদ : ০৯:১৭:২৭ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
  • ৬ বার দেখা হয়েছে

আসন্ন শীত মৌসুমের আগেই জার্মানিতে গ্যাসের মজুত আশঙ্কাজনকভাবে কমে রেকর্ড সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে। উদ্ভূত পরিস্থিতিতে গ্যাস সংরক্ষণব্যবস্থা অবিলম্বে সংস্কার ও আধুনিকায়নের আহ্বান জানিয়েছে দেশটির শিল্প খাতের সংগঠন ইনেস।

নভেম্বরের শুরুর মধ্যে ভূগর্ভস্থ সংরক্ষণাগারগুলোতে গ্যাসের মজুত ৮০ শতাংশে উন্নীত করার সরকারি লক্ষ্যমাত্রা থাকলেও বর্তমানে তা ৬১ দশমিক ৩৫ শতাংশে দাঁড়িয়েছে। তবে সরকার শীতকালে সরবরাহ ঘাটতি হবে না বলে আশ্বস্ত করলেও বাস্তবে গ্যাস সংকটের ঝুঁকি তৈরি হয়েছে।

ইনেসের ব্যবস্থাপনা পরিচালক সেবাস্তিয়ান হেইনারমান এক বিবৃতিতে উল্লেখ করেন, লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থতা স্পষ্ট করে দিয়েছে যে আগামী দিনগুলোর জন্য পর্যাপ্ত জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে আরও দৃঢ় পদক্ষেপ নেওয়া প্রয়োজন। একই সঙ্গে সরবরাহকারী সংস্থাগুলোর ওপর মজুতের বাধ্যবাধকতা আরোপে মন্ত্রণালয়ের ইতিবাচক অবস্থানকেও তিনি গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন।

মূলত যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে ইরানের চলমান সংঘাতের কারণে আন্তর্জাতিক জ্বালানি বাজারে মূল্যবৃদ্ধি ঘটেছে, যার প্রভাবে গ্রীষ্মকালে সাশ্রয়ী মূল্যে গ্যাস মজুত করা জার্মানির পক্ষে সম্ভব হয়নি। এর সঙ্গে ইউক্রেন যুদ্ধের জেরে রুশ গ্যাসের ওপর নিষেধাজ্ঞা কার্যকর থাকায় ইউরোপের বৃহত্তম অর্থনীতির এই দেশটির সামগ্রিক জ্বালানি নিরাপত্তা গভীর অনিশ্চয়তায় পড়েছে।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

যুদ্ধের প্রভাবে আন্তর্জাতিক বাজারে অস্থিরতা, জার্মানিতে গ্যাসের মজুত তলানিতে

সর্বশেষ হালনাগাদ : ০৯:১৭:২৭ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬