Dhaka ০৪:৩৭ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

সাজেকে পাল্টাপাল্টি অবরোধে জনজীবনে স্থবিরতা, চরম উৎকণ্ঠায় স্থানীয় ও পর্যটকেরা

  • সর্বশেষ হালনাগাদ : ০৯:১৭:০৭ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
  • ২ বার দেখা হয়েছে

দীঘিনালা-সাজেক সড়কে অবরোধ বলবৎ রয়েছে কি না, তা নিয়ে স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের মধ্যে তীব্র বিভ্রান্তি ও উদ্বেগ তৈরি হয়েছে। বিভিন্ন সংগঠনের পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণার কারণেই মূলত এই অচলাবস্থার সৃষ্টি হয়েছে।

এর আগে সাজেক কারবারি অ্যাসোসিয়েশন এবং সাজেক গণঅধিকার রক্ষা কমিটির পক্ষ থেকে অবরোধ কর্মসূচি ১২ ঘণ্টার জন্য শিথিল করার ঘোষণা দেওয়া হয়েছিল। তবে গভীর রাতে ‘পার্বত্য চট্টগ্রাম রক্ষা কমিটি’ নামের আরেকটি সংগঠন নতুন করে সকাল-সন্ধ্যা অবরোধের ডাক দিলে পরিস্থিতি জটিল রূপ নেয়।

এর প্রভাবে সকাল থেকে দীঘিনালা, বাঘাইছড়ি ও লংগদু সড়কে দূরপাল্লার কোনো যানবাহন চলাচল করতে পারেনি। তবে অভ্যন্তরীণ সড়কে সীমিত পরিসরে কিছু অটোরিকশা চলতে দেখা গেছে। সকালের দিকে দীঘিনালা-খাগড়াছড়ি সড়কের সুপারিবাগান এলাকায় সিএনজিচালিত অটোরিকশা ও মাহিন্দ্রা দিয়ে পিকেটিংয়ের চেষ্টা চালান আন্দোলনকারীরা।

এদিকে টানা অবরোধের কারণে সাজেকের পর্যটন খাত মারাত্মক ক্ষতির মুখে পড়েছে। হোটেল, মোটেল ও রিসোর্টগুলো বন্ধ থাকায় বিপাকে পড়েছেন পর্যটন খাতের কর্মী ও স্থানীয় ব্যবসায়ীরা। সংঘাত এড়াতে এবং স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে স্থানীয়রা দ্রুত প্রশাসনের কার্যকর পদক্ষেপ ও সমঝোতার দাবি জানিয়েছেন।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

সাজেকে পাল্টাপাল্টি অবরোধে জনজীবনে স্থবিরতা, চরম উৎকণ্ঠায় স্থানীয় ও পর্যটকেরা

সর্বশেষ হালনাগাদ : ০৯:১৭:০৭ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬