Dhaka ০৫:৪৫ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

গাজার ‘নিরাপদ অঞ্চলে’ ইসরাইলি হামলা, শিশুসহ ৯ ফিলিস্তিনি নিহত

  • সর্বশেষ হালনাগাদ : ০৮:৪৪:২৮ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
  • ০ বার দেখা হয়েছে

গাজা উপত্যকায় ইসরাইলি বাহিনীর ধারাবাহিক হামলায় অন্তত ৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে শিশুও রয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

আলজাজিরার প্রতিবেদন অনুযায়ী, রোববার ভোর থেকে উপত্যকার বিভিন্ন এলাকায় এসব হামলা চালানো হয়।

বিশেষ করে দক্ষিণ গাজার খান ইউনিসের পশ্চিমে আল-মাওয়াসি এলাকায় ইসরাইলি ড্রোন হামলায় পাঁচজন নিহত এবং আরও কয়েকজন আহত হয়েছেন। কয়েক বছর আগে ইসরাইলি সামরিক বাহিনী এই এলাকাটিকে ‘মানবিক নিরাপদ অঞ্চল’ হিসেবে ঘোষণা করেছিল।

এছাড়াও গাজার উত্তরাঞ্চলেও হামলা চালানো হয়েছে। গাজা সিটির রিমাল এলাকায় ড্রোন হামলায় এক শিশুসহ তিন ফিলিস্তিনি নিহত হন। একই এলাকায় অবস্থিত তাজ মলও হামলার লক্ষ্যবস্তু হয়।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

গাজার ‘নিরাপদ অঞ্চলে’ ইসরাইলি হামলা, শিশুসহ ৯ ফিলিস্তিনি নিহত

সর্বশেষ হালনাগাদ : ০৮:৪৪:২৮ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬