Dhaka ০৫:২৫ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

এল নিনোর প্রভাবে বলিভিয়ায় জাতীয় জরুরি অবস্থা জারি

  • সর্বশেষ হালনাগাদ : ০৮:২৫:২১ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
  • ৪ বার দেখা হয়েছে

প্রশান্ত মহাসাগরীয় জলবায়ু পরিস্থিতি এল নিনোর সম্ভাব্য বিরূপ প্রভাব মোকাবিলায় দক্ষিণ আমেরিকার দেশ বলিভিয়া জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার সুযোগ তৈরি করতে শনিবার এ সংক্রান্ত একটি ডিক্রিতে সই করেছেন দেশটির প্রেসিডেন্ট রদ্রিগো পাস। একই সঙ্গে তিনি বন্যা ও খরাপ্রবণ অঞ্চলগুলোতে অতিরিক্ত উদ্ধারকর্মী পাঠানোর নির্দেশ দিয়েছেন।

প্রেসিডেন্ট রদ্রিগো পাস সতর্ক করে বলেছেন, এল নিনোর প্রভাবে দেশটিতে খরা ও বন্যা ভয়াবহ আকার ধারণ করতে পারে। এ ধরনের দুর্যোগ মোকাবিলায় সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠানের সম্মিলিত সহযোগিতা অত্যন্ত জরুরি বলেও উল্লেখ করেন তিনি।

সরকারের চলতি সপ্তাহে প্রকাশিত এক প্রতিবেদনে উঠে এসেছে, বলিভিয়ার ৯টি প্রশাসনিক বিভাগের মধ্যে ৬টিই বর্তমানে খরার কবলে। এতে প্রায় ৭৮ হাজার পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি পানির তীব্র সংকট এবং প্রতিকূল আবহাওয়ার কারণে ইতোমধ্যে ৭৫ হাজারের বেশি গবাদিপশুর মৃত্যু হয়েছে।

প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি বলিভিয়ার জন্য নতুন নয়। দেশটিতে প্রায়ই বন্যাসহ বিভিন্ন ধরনের প্রাকৃতিক বিপর্যয় দেখা যায়। ২০১৫ সালের ডিসেম্বরে সান্তা ক্রুজ অঞ্চলে ভয়াবহ বন্যায় প্রাণহানির ঘটনা ঘটেছিল।

এদিকে দক্ষিণ আমেরিকার অন্যান্য দেশেও চরম আবহাওয়ার প্রভাব দেখা যাচ্ছে। প্রতিবেশী চিলির রাজধানী সান্তিয়াগোতে রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হয়েছে। অন্যদিকে, গত মাসে পেরুতে ছড়িয়ে পড়া দাবানলে অন্তত ১২ জন প্রাণ হারিয়েছেন।

আবহাওয়াবিদদের মতে, এল নিনো সাধারণত প্রতি দুই থেকে সাত বছর পরপর সক্রিয় হয় এবং এটি পৃথিবীর স্বাভাবিক জলবায়ু চক্রের একটি অংশ। এ সময় প্রশান্ত মহাসাগরের নিরক্ষীয় অঞ্চলের পানির তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় বেড়ে যায়। এর প্রভাবে বিশ্বজুড়ে বায়ুপ্রবাহ, বায়ুমণ্ডলীয় চাপ ও বৃষ্টিপাতের স্বাভাবিক ধরনে পরিবর্তন ঘটে। ফলে কোনো অঞ্চলে অতিবৃষ্টি ও বন্যা দেখা দেয়, আবার অন্য কোথাও দীর্ঘস্থায়ী খরা ও তাপপ্রবাহের ঝুঁকি বাড়ে।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

এল নিনোর প্রভাবে বলিভিয়ায় জাতীয় জরুরি অবস্থা জারি

সর্বশেষ হালনাগাদ : ০৮:২৫:২১ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬