Dhaka ০৩:৩০ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত সমাজ গঠনে এমপি ফখরুলের জোরালো আহ্বান

  • সর্বশেষ হালনাগাদ : ১১:২৬:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
  • ৮ বার দেখা হয়েছে

মাদক, সন্ত্রাস, দখলবাজ এবং চাঁদাবাজমুক্ত একটি সুশৃঙ্খল সমাজ গড়ার লক্ষ্যে বিএনপি, যুবদল, ছাত্রদলসহ সব অঙ্গসংগঠন এবং সর্বস্তরের জনসাধারণের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য ফখরুল ইসলাম।

শনিবার সন্ধ্যায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কোম্পানীগঞ্জ সরকারি উচ্চবিদ্যালয় মাঠে বসুরহাট পৌরসভা ও কোম্পানীগঞ্জ উপজেলা যুবদলের আয়োজনে অনুষ্ঠিত র‍্যালিপূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ফখরুল ইসলাম এমপি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এদেশের মানুষের আস্থার প্রতীক। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং প্রধানমন্ত্রী তারেক রহমানসহ পুরো জিয়া পরিবার এদেশের মানুষের হৃদয়ের স্পন্দন। দেশের মানুষ বিএনপিকে নিরাপদ আশ্রয়স্থল মনে করে বলেই ২০২৬ সালের জাতীয় নির্বাচনে দুই-তৃতীয়াংশ আসনে নিরঙ্কুশ বিজয় দিয়ে রাষ্ট্রক্ষমতায় বসিয়েছে। বর্তমান সরকার কোনো রক্তচক্ষুকে ভয় পায় না এবং দেশের স্বার্থে কাউকে একচুলও ছাড় দেওয়া হবে না।

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে সর্বস্তরের নেতাকর্মীদের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, জাতীয় নির্বাচনের মতো ঐক্যবদ্ধ থেকে ইউনিয়ন পরিষদ, উপজেলা ও পৌরসভা নির্বাচনেও একযোগে কাজ করতে হবে।

কোম্পানীগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক ফজলুল কবির ফয়সালের সভাপতিত্বে এবং আবদুল্লাহ আল মামুনের পরিচালনায় সভায় জেলা যুবদলের সভাপতি মনজুরুল আজীম সুমন প্রধান বক্তা ও সাধারণ সম্পাদক নুরুল আমিন খান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন। এ সময় স্থানীয় বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের শীর্ষস্থানীয় নেতারাও উপস্থিত ছিলেন।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত সমাজ গঠনে এমপি ফখরুলের জোরালো আহ্বান

সর্বশেষ হালনাগাদ : ১১:২৬:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬