Dhaka ০৩:৫৮ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

ইরান চুক্তি করতে আগ্রহী, তবে তাদের নির্ভরযোগ্যতা নিয়ে সংশয় রয়েছে: ট্রাম্প

  • সর্বশেষ হালনাগাদ : ১১:২৩:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
  • ১০ বার দেখা হয়েছে

যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরান একটি চুক্তি করতে চাইছে এবং বর্তমানে দুই দেশের মধ্যে আলোচনা ইতিবাচকভাবে এগিয়ে চলেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তেহরানের নির্ভরযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। ট্রাম্পের অভিযোগ, চুক্তি করার পর তা থেকে সরে দাঁড়ানোর প্রবণতা রয়েছে ইরানের। ফ্লোরিডায় হ্যালোইন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, তারা একটি চুক্তি করতে চায় এবং আলোচনাও ভালো চলছে। তবে তাদের নির্ভরযোগ্যতা নিয়ে কিছুটা সন্দেহ রয়েছে, কারণ তারা চুক্তি করেও পরে তা থেকে সরে দাঁড়ায়। শেষ পর্যন্ত তারা চুক্তি করে কি না, সেটাই এখন দেখার বিষয়। কাতারের মধ্যস্থতায় চলমান আলোচনার সময়সীমা নিয়ে এক প্রশ্নের জবাবে ট্রাম্প জানান, তারা এ বিষয়ে কোনো ধরনের তাড়াহুড়োয় নেই।

এ সময় তিনি আবারও দাবি করেন যে, যুক্তরাষ্ট্র ইরানের নৌবাহিনী, বিমান বাহিনী এবং সামরিক সরঞ্জাম তৈরির সক্ষমতা পুরোপুরি ধ্বংস করে দিয়েছে। ইরানের পারমাণবিক স্থাপনা সংলগ্ন ‘পিক অ্যাক্স মাউন্টেন’ এলাকায় পুনরায় হামলার হুমকি দিয়ে ট্রাম্প বলেন, সেখানে অবশিষ্ট এক বা দুটি স্থাপনা মাত্র দশ মিনিটের মধ্যে গুঁড়িয়ে দেওয়া সম্ভব। ইরানে আবারও হামলার নির্দেশ দেওয়ার কোনো সম্ভাবনা আছে কি না—এমন প্রশ্নকে ‘বোকামিপূর্ণ’ আখ্যা দিয়ে তিনি মন্তব্য করেন, এমন সংবেদনশীল বিষয়ে আগাম কিছু বলার সুযোগ নেই।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

ইরান চুক্তি করতে আগ্রহী, তবে তাদের নির্ভরযোগ্যতা নিয়ে সংশয় রয়েছে: ট্রাম্প

সর্বশেষ হালনাগাদ : ১১:২৩:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬