Dhaka ০৬:৩৪ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

জনবান্ধব ট্রাফিক ব্যবস্থা গড়ে তুলতে উত্তরা বিভাগে ১২ পুলিশ সদস্য পুরস্কৃত

  • সর্বশেষ হালনাগাদ : ১১:১৬:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
  • ৬ বার দেখা হয়েছে

রাজধানীর উত্তরার সড়কে জনবান্ধব ট্রাফিক ব্যবস্থাপনা গড়ে তোলা এবং দায়িত্ব পালনকালে পুলিশ সদস্যদের ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. শাহজাহান হোসেন। বৃহস্পতিবার রাজধানীর উত্তরার সি শেল রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি প্যালেসে অনুষ্ঠিত ট্রাফিক উত্তরা বিভাগের মাসিক কল্যাণ সভায় সভাপতিত্বকালে তিনি এই দিকনির্দেশনা দেন। সভায় সেপ্টেম্বর মাসের কাজের মূল্যায়নের ভিত্তিতে কনস্টেবল থেকে ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) পদমর্যাদার বিভিন্ন ক্যাটাগরিতে অসাধারণ পারফরম্যান্সের জন্য মোট ১২ জন পুলিশ সদস্যকে পুরস্কৃত করা হয়।

উক্ত মাসিক মূল্যায়নে ট্রাফিক উত্তরা বিভাগে শ্রেষ্ঠ টিআই হিসেবে নির্বাচিত হয়েছেন মো. সুজাহ উদ্দিন, শ্রেষ্ঠ সার্জেন্ট হিসেবে মারুফ হোসেন ভূঁইয়া এবং শ্রেষ্ঠ কনস্টেবল হিসেবে মো. নজরুল ইসলাম পুরস্কার লাভ করেন। এছাড়া বিভিন্ন ক্যাটাগরিতে আরও ৯ জন সদস্যকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। কল্যাণ সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (এডিসি) থেকে শুরু করে বিভিন্ন স্তরের পুলিশ কর্মকর্তারা উপস্থিত থেকে উত্তরার প্রধান সড়কগুলোতে যানজট নিরসন, ট্রাফিক সেবার মান উন্নয়ন এবং পেশাগত দায়িত্ব পালনে সর্বোচ্চ সতর্কতার নানা দিক নিয়ে খোলামেলা আলোচনা করেন। ডিসি মো. শাহজাহান হোসেন তাঁর সমাপনী বক্তব্যে ট্রাফিক পুলিশ সদস্যদের জনগণের প্রতি আরও দায়িত্বশীল ও মানবিক আচরণ করার আহ্বান জানান এবং সড়কে শৃঙ্খলা বজায় রাখতে নিজেদের সুরক্ষার বিষয়ে আপসহীন থাকার নির্দেশ দেন।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

জনবান্ধব ট্রাফিক ব্যবস্থা গড়ে তুলতে উত্তরা বিভাগে ১২ পুলিশ সদস্য পুরস্কৃত

সর্বশেষ হালনাগাদ : ১১:১৬:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬