Dhaka ০৫:৫০ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

মানিক পশারীর দাফন ও মুক্তিযোদ্ধা সনদ যাচাইয়ে উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন

  • সর্বশেষ হালনাগাদ : ০৬:৫৭:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
  • ১৬ বার দেখা হয়েছে

পিরোজপুরে মানিক পশারীর মৃত্যু, দাফন এবং তার মুক্তিযোদ্ধা সনদের সত্যতা যাচাই করতে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। ঘটনার প্রকৃত তথ্য উদ্‌ঘাটন করে দ্রুত প্রতিবেদন জমা দেওয়ার জন্য কমিটিকে নির্দেশ দেওয়া হয়েছে। মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, মানিক পশারীর মৃত্যু, দাফন ও তার মুক্তিযোদ্ধা সনদের সত্যতা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন মন্ত্রণালয়ের দৃষ্টিগোচর হয়েছে। এসব খবরের বিষয়বস্তু গুরুত্বের সঙ্গে বিবেচনা করে মন্ত্রী আহমেদ আযম খানের নির্দেশনায় এই তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

কমিটিকে নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠভাবে পুরো বিষয়টি তদন্ত করে মন্ত্রণালয়ে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পরবর্তী সময়ে কমিটির সুপারিশ অনুযায়ী প্রচলিত আইন ও বিধিবিধান অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে মন্ত্রণালয়।

মন্ত্রণালয় আরও জানায়, মুক্তিযুদ্ধের চেতনা ও মর্যাদা রক্ষায় ভুয়া মুক্তিযোদ্ধাদের তালিকা বাতিলের কাজ চলছে। পাশাপাশি কোনো মুক্তিযোদ্ধা অনৈতিক কর্মকাণ্ডে জড়ালে বা কোনো গোষ্ঠীর স্বার্থে ব্যবহৃত হলে তার দায় সংশ্লিষ্ট ব্যক্তিকেই নিতে হবে বলে স্পষ্ট করা হয়েছে।

উল্লেখ্য, ২০০৯ সালে জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীসহ পাঁচজনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মামলা করেছিলেন মানিক পশারী। গত ২৪ অক্টোবর তার মৃত্যুর পর পিরোজপুরে তার গার্ড অব অনার ও দাফনে স্থানীয় জামায়াত নেতাকর্মীদের বাধা দেওয়ার অভিযোগ উঠলেও তা অস্বীকার করেছেন জামায়াত নেতারা।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

মানিক পশারীর দাফন ও মুক্তিযোদ্ধা সনদ যাচাইয়ে উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন

সর্বশেষ হালনাগাদ : ০৬:৫৭:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬