Dhaka ০৬:৩৩ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

ট্রাম্পের পোস্ট দ্রুত দেখতে বড় অংকের চুক্তি করেছে ট্রুথ সোশ্যাল

  • সর্বশেষ হালনাগাদ : ০৬:৫৫:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
  • ১৩ বার দেখা হয়েছে

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল তাদের প্ল্যাটফর্মে প্রকাশিত যেকোনো পোস্ট দ্রুত দেখার সুযোগ করে দিতে ওয়াল স্ট্রিটের দুটি শীর্ষস্থানীয় ট্রেডিং প্রতিষ্ঠানের সঙ্গে আর্থিক চুক্তি করেছে। ট্রাম্প মিডিয়া অ্যান্ড টেকনোলজি গ্রুপ (টিএমটিজি) এই বিশেষ সেবার বিনিময়ে প্রতিটি গ্রাহকের কাছ থেকে মাসিক ৬০ হাজার থেকে ১ লাখ ডলার পর্যন্ত ফি নিচ্ছে।

জানা গেছে, চুক্তিবদ্ধ প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে সুসকেহানা ইন্টারন্যাশনাল গ্রুপ ও জাম্প ট্রেডিং। ‘ট্রুথ এপিআই’ নামক এই প্রযুক্তির মাধ্যমে সাধারণ ব্যবহারকারীদের তুলনায় প্রায় ৫০ মিলিসেকেন্ড আগে নির্দিষ্ট গ্রাহকেরা ট্রাম্পের পোস্ট দেখতে পান। আর্থিক বাজারে প্রেসিডেন্টের বক্তব্যের তাৎক্ষণিক প্রভাব থাকায় এই দ্রুতগতির তথ্য স্বয়ংক্রিয় লেনদেনে বড় ধরনের সুবিধা তৈরি করছে।

এদিকে অর্থের বিনিময়ে প্রেসিডেন্টর বক্তব্যে বিশেষ এই প্রবেশাধিকার দেওয়ার বিষয়টি নিয়ে রাজনৈতিক ও আইনি মহলে বিতর্ক শুরু হয়েছে। ডেমোক্র্যাট আইনপ্রণেতারা এই সেবা সিকিউরিটিজ আইন লঙ্ঘন করছে কি না, তা খতিয়ে দেখার জন্য সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থার প্রতি আহ্বান জানিয়েছেন। পাশাপাশি সরকারি তথ্য প্রকাশের ক্ষেত্রে আর্থিক বৈষম্যের অভিযোগ এনে আইনি পদক্ষেপও নেওয়া হয়েছে।

টিএমটিজির মালিকানায় পারিবারিক ট্রাস্টের বড় অংশ যুক্ত থাকলেও হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছে যে, এই বিনিয়োগ বা প্রাতিষ্ঠানিক সিদ্ধান্তের সঙ্গে সরাসরি কোনো সংশ্লিষ্টতা নেই। তবে সাম্প্রতিক সময়ে শেয়ারবাজারে কোম্পানিটির শেয়ারের দরপতন পরিলক্ষিত হয়েছে।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

ট্রাম্পের পোস্ট দ্রুত দেখতে বড় অংকের চুক্তি করেছে ট্রুথ সোশ্যাল

সর্বশেষ হালনাগাদ : ০৬:৫৫:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬