Dhaka ০৬:১৩ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

যুক্তরাষ্ট্রের আলাস্কায় সিনেট নির্বাচনে ভোট ভাগাতে একই নামে প্রার্থী: ডেমোক্র্যাট শিবিরের বিরুদ্ধে তদন্ত

  • সর্বশেষ হালনাগাদ : ০৬:৪৪:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
  • ১৩ বার দেখা হয়েছে

যুক্তরাষ্ট্রের আলাস্কায় ডেমোক্র্যাটিক সিনেট প্রার্থী মেরি পেলটোলার নির্বাচনি প্রচার শিবিরের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান প্রার্থীর ভোট কমাতে একই নামে আরেকজনকে নির্বাচনে দাঁড় করানোর অভিযোগে তার প্রচার শিবিরের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ আনা হবে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগ প্রমাণিত হলে দেওয়ানি জরিমানার বিষয়টিও বিবেচনায় আসতে পারে। রিপাবলিকান গভর্নর মাইক ডানলিভি এই তদন্তের নির্দেশ দিয়েছেন।

একটি বিদেশি গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সিনেটর ড্যান সুলিভানের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করতে ড্যান জে সুলিভান নামে এক অবসরপ্রাপ্ত ব্যক্তিকে নির্বাচনে অংশ নেওয়ার জন্য উৎসাহিত করার সঙ্গে পেলটোলার প্রচার শিবিরের সংশ্লিষ্টতা ছিল।

এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে গভর্নর ডানলিভি বলেছেন, ‘ইচ্ছাকৃতভাবে ভোটারদের অন্য কারও পক্ষে ভোট দিতে প্ররোচিত করা নির্বাচনের সততাকে আঘাত করে।’ আইন ভঙ্গের সঙ্গে জড়িত কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে জবাবদিহির আওতায় আনারও দাবি জানান তিনি।

নির্বাচনে একই নামের দুই ড্যান সুলিভানের উপস্থিতি নিয়ে রিপাবলিকানরা আপত্তি তুলেছেন। তাদের একজন দুই মেয়াদে নির্বাচিত মার্কিন সিনেটর। অন্যজন দক্ষিণ-পূর্ব আলাস্কার বাসিন্দা অবসরপ্রাপ্ত ব্যক্তি, যার রাজনৈতিক অভিজ্ঞতা সীমিত। রিপাবলিকানদের অভিযোগ, ভোট ভাগ করে বর্তমান সিনেটরের পুনর্নির্বাচনের সম্ভাবনা ক্ষতিগ্রস্ত করতেই নতুন প্রার্থীকে দাঁড় করানোর কৌশল নিয়েছে ডেমোক্র্যাটরা।

তবে অন্য ড্যান সুলিভানকে নির্বাচনে নামানোর সঙ্গে নিজেদের সংশ্লিষ্টতার অভিযোগ অস্বীকার করেছে পেলটোলার প্রচার শিবির। প্রতিবেদনে বলা হয়েছে, পেলটোলার প্রচার শিবিরের কর্মকর্তারা এবং ডেমোক্র্যাটিক সিনেটরিয়াল ক্যাম্পেইন কমিটি (ডিএসসিসি) আলাস্কায় ড্যান সুলিভান নামের অন্য ব্যক্তিদের খুঁজে বের করে নির্বাচনে অংশ নিতে উৎসাহিত করার চেষ্টা করেছিলেন। পেলটোলার সাবেক প্রচার ব্যবস্থাপকসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের সাক্ষাৎকার, নথি ও খুদে বার্তার ভিত্তিতে এই তথ্য উঠে এসেছে।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

যুক্তরাষ্ট্রের আলাস্কায় সিনেট নির্বাচনে ভোট ভাগাতে একই নামে প্রার্থী: ডেমোক্র্যাট শিবিরের বিরুদ্ধে তদন্ত

সর্বশেষ হালনাগাদ : ০৬:৪৪:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬