Dhaka ০৭:১৬ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

টকশোতে গালাগালি ও ব্যক্তিগত আক্রমণ বন্ধের তাগিদ অ্যাডভোকেট শিশির মনিরের

  • সর্বশেষ হালনাগাদ : ০৩:৪০:২১ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
  • ১৩ বার দেখা হয়েছে

টেলিভিশন টকশোর গুণগত মানোন্নয়ন এবং এতে অযথা গালাগালি বা ব্যক্তিগত আক্রমণ বন্ধের জোর দাবি জানিয়েছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। রেফারেন্সভিত্তিক ও গঠনমূলক আলোচনার পরিবেশ সৃষ্টি করতে পারলে এ খাতের সৌন্দর্য ফিরে আসবে বলে তিনি মন্তব্য করেন।

বুধবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে শিশির মনির লেখেন, দেশে বর্তমানে অনুমোদনপ্রাপ্ত ৫৫টি বেসরকারি চ্যানেলের মধ্যে ৩৯টি সম্প্রচারে রয়েছে এবং এর মধ্যে ১৫ থেকে ১৬টি চ্যানেল টকশো আয়োজন করে থাকে। আলোচনার পাশাপাশি তিনি ‘সামাজিক দায়বদ্ধতা এবং এই শিল্পের সংস্কার: আমার ভাবনা’ শীর্ষক একটি ভিডিও বার্তাও প্রকাশ করেন।

আরেক পোস্টে আইনজীবী শিশির মনির উল্লেখ করেন, প্রতিপক্ষের অসংলগ্ন কথার উত্তর দিয়ে নিজস্ব গঠনমূলক চিন্তা ক্ষতিগ্রস্ত করা উচিত নয়। সে ধরনের বক্তব্য সম্পূর্ণ এড়িয়ে চলাই উত্তম বলে মনে করেন তিনি।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

টকশোতে গালাগালি ও ব্যক্তিগত আক্রমণ বন্ধের তাগিদ অ্যাডভোকেট শিশির মনিরের

সর্বশেষ হালনাগাদ : ০৩:৪০:২১ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬