Dhaka ০৩:৩০ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

মুরাদনগর হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ

  • সর্বশেষ হালনাগাদ : ০৩:১৪:৪২ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
  • ১৪ বার দেখা হয়েছে

কুমিল্লার মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। পরিদর্শনকালে দীর্ঘদিন ধরে কর্মস্থলে অনুপস্থিত থাকা পাঁচ চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি। পাশাপাশি অন্য জায়গায় সংযুক্তিতে কর্মরত সাত চিকিৎসককে দ্রুত নিজ পদে ফিরিয়ে আনার পদক্ষেপ নেওয়ার কথা জানান।

সকালে কোনো পূর্বঘোষণা ছাড়াই স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালটিতে উপস্থিত হন। তিনি চিকিৎসকদের উপস্থিতি, সেবার মান ও সার্বিক পরিবেশ পর্যবেক্ষণ করেন। এ সময় ভর্তি থাকা রোগীদের খোঁজখবর নেওয়ার পাশাপাশি দুজন দুস্থ রোগীকে ব্যক্তিগতভাবে আর্থিক সহায়তা প্রদান করেন মন্ত্রী।

হাসপাতাল সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠানটির ৫১ জন চিকিৎসকের মধ্যে পরিদর্শনের সময় ১২ জন অনুপস্থিত ছিলেন। এদের মধ্যে সাতজন বিভিন্ন স্থানে সংযুক্তিতে কর্মরত এবং বাকি পাঁচজন বিনা অনুমতিতে দীর্ঘদিন ধরে অনুপস্থিত রয়েছেন।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

মুরাদনগর হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ

সর্বশেষ হালনাগাদ : ০৩:১৪:৪২ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬