Dhaka ০২:২৫ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

নভেম্বরের প্রথম সপ্তাহেই মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু: প্রতিমন্ত্রী নুরুল হক

  • সর্বশেষ হালনাগাদ : ০৩:০৯:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
  • ১৭ বার দেখা হয়েছে

নভেম্বরের শুরুতেই মালয়েশিয়ায় কর্মীদের চিকিৎসা পরীক্ষা (মেডিকেল) শুরু হবে এবং মেডিকেল সম্পন্ন হওয়ার কয়েক দিনের মধ্যেই তারা যেতে পারবেন বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক। তিনি আশা করছেন, ১ নভেম্বর বা নভেম্বরের প্রথম সপ্তাহ থেকেই কর্মীদের ফ্লাইট শুরু হবে।

আজ বুধবার (২৮ অক্টোবর ২০২৬) রাজধানীর একটি হোটেলে ‘উইটনেস ফাউন্ডেশন’ আয়োজিত এক অভিবাসন সংলাপ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী নুরুল হক বলেন, মালয়েশিয়া কর্তৃপক্ষের সঙ্গে আলাপ-আলোচনা সাপেক্ষে উভয় দেশই নিজ নিজ ওয়েবসাইটে নিবন্ধিত মেডিকেল সেন্টারগুলোর তালিকা প্রকাশ করবে। ৩১ অক্টোবরের মধ্যে মালয়েশিয়া তাদের সিদ্ধান্ত ও চূড়ান্ত তালিকা ঘোষণা করবে বলে জানিয়েছে। মেডিকেলের ফি আজই বৈঠক করে নির্ধারণ করে দেওয়া হবে। সার্বিক খরচের বিষয়ে আগামী নভেম্বর মাসে সবকিছু পরিষ্কার হয়ে যাবে।

তিনি আরও জানান, সরকারি সংস্থা বোয়েসেলের মাধ্যমে মালয়েশিয়া যাওয়ার খরচ আনুমানিক ১ লাখ ৫৫ হাজার থেকে ১ লাখ ৬০ হাজার টাকা হতে পারে। আর বেসরকারি বা রিক্রুটিং এজেন্সির মাধ্যমে যাওয়ার খরচ কত হবে, তা সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা ও হিসাব করে নির্ধারণ করে দেওয়া হবে।

জনপ্রিয়

ইউরোপের ৭ দেশের সুপারমার্কেটে নজিরবিহীন সাইবার হামলা

নভেম্বরের প্রথম সপ্তাহেই মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু: প্রতিমন্ত্রী নুরুল হক

সর্বশেষ হালনাগাদ : ০৩:০৯:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬